চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় গণহত্যার প্রতিবাদে সরব মার্কিন পপ তারকা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 15, জুলাই 2025
in বিনোদন
A A
মার্কিন পপ তারকা গাজায় গণহত্যার প্রতিবাদে মুখর. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন মার্কিন পপ তারকা ওলিভিয়া রদ্রিগো। এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি এই পরিস্থিতিকে “ভয়াবহ ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেন।

রদ্রিগো লেখেন, “গাজার মা-বাবা, শিশুরা ও পরিবারগুলো আজ অভুক্ত, পানিহীন এবং জরুরি চিকিৎসা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত। এটা মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “ইসরায়েল, ফিলিস্তিন কিংবা পৃথিবীর কোনো প্রান্তের কোনো শিশুই এমন যন্ত্রণার শিকার হওয়া উচিত নয়। তাদের প্রতি অবহেলা মানেই আমাদের সম্মিলিত মানবতার প্রতি অবহেলা।”

রদ্রিগো জানান, তিনি ইউনিসেফ-এ অনুদান দিয়েছেন যেন গাজার নিরীহ মানুষদের সহায়তা করা যায়, এবং অন্যদেরও সামর্থ্য অনুযায়ী অনুদান দেওয়ার অনুরোধ জানান।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও অবরোধে এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট চলছে গাজায়।

রদ্রিগোর মতো আরও অনেক শিল্পী গাজার মানুষের পক্ষে কথা বলছেন। গায়িকা লানা ডেল রে সম্প্রতি ইনস্টাগ্রামে লেখেন, “আমরা প্রতিদিন ফিলিস্তিনের জন্য প্রার্থনা করি। আমি সব জাতির মধ্যে শান্তি কামনা করি।” বিলি আইলিশ ইসরায়েলের রাফা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাবকে “ভয়ংকর” বলে নিন্দা করেছেন। –ট্রিবিউন

Tags: গাজাপপ তারকামার্কিন পপ তারকালিড বিনোদন
Previous Post

এমন হার ‘হৃদয়বিদারক ও লজ্জাজনক’

Next Post

হুমায়রার মরদেহে পঁচন, তবু কেন টের পায়নি কোনো প্রতিবেশী?

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদে দুই ব্যক্তির ছবি, একজন নারী ও একজন পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

হুমায়রার মরদেহে পঁচন, তবু কেন টের পায়নি কোনো প্রতিবেশী?

চালের বস্তা ও পাত্রে ভিন্ন ভিন্ন ধরণের চাল সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট থেকে পরিবার প্রতি ১৫ টাকা দরে ৩০ কেজি চাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT