চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন গায়কের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 15, জুন 2026
in বিনোদন
A A
অভিনেতা শাকিব খান হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতের খবরের সঙ্গে সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি। রবিবার (১৪ জুন) ব্রাজিলে এ দুর্ঘটনা ঘটে। তার বয়স হয়েছিল ৩২ বছর।

পুলিশের বরাত দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম এপি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গায়ক ও কৌতুক অভিনেতা অলিভার ট্রির নাম বিমান চলাচল কর্তৃপক্ষকে দেওয়া যাত্রী তালিকায় রয়েছে। তবে দুর্ঘটনায় নিহতদের মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

রবিবার (১৪ জুন) সকালে ব্রাজিলের রিও ডি জেনেরোর আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষের পর শহরের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়। দুটো হেলিকপ্টারে থাকা ছয়জন যাত্রী নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে।

রিও ডি জেনেরোর মিলিটারি ফায়ার সার্ভিস বিভাগ জানায়, একটি হেলিকপ্টার গাড়ি বিক্রয়কেন্দ্রের পার্কিং লটে আছড়ে পড়ে। সেখানে কয়েকটি বৈদ্যুতিক গাড়ি পার্ক করা ছিল, ফলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। দুটো হেলিকপ্টারের সংঘর্ষের কারণ খুঁজতে তদন্ত করছেন বিমান কর্তৃপক্ষ।

গত ৪ জুন আর্জেন্টিনায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অলিভিয়া ট্রি। শনিবার (১৩ জুন) নিজের ইনস্টাগ্রামে ব্রাজিলের একটি এলাকার ফুটবল খেলার ভিডিও প্রকাশ করেন তিনি। আর্জেন্টিনার স্ট্রিমিং চ্যানেল ব্লেন্ডার জানিয়েছে, কনটেন্ট নির্মাতা গ্যাসপার প্রিম ডিয়াজ, যে ‘গ্যাসপি’ নামে পরিচিত, সে-ও দুটো হেলিকপ্টারের একটিতে ছিলেন। গ্যাসপির ইউটিউবে ২৮ লাখেরও বেশি অনুসারী ছিল। তার বয়স হয়েছিল ২৩ বছর।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া অলিভার ট্রি শুরুতে ‘ট্রি’ নামে ডাবস্টেপ ও ইলেকট্রনিক সংগীত তৈরি করতেন। ২০১৩ সালে তার প্রথম ইপি ‘ডেমনস’ প্রকাশিত হয়। ২০১৬ সালে ডিজে হোয়েদ্যানের সঙ্গে ‘হোয়েন আ’ম ডাউন’ গানটি ভাইরাল হলে ব্যাপক পরিচিতি পান।

এরপর আটলান্টিক রেকর্ডসের সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং অলিভার ট্রি নামে নতুন যাত্রা শুরু করেন। ২০১৮ সালে প্রকাশিত ‘এলিয়েন বয়’ ইপি ট্রির ক্যারিয়ারে বড় মোড় এনে দেয়। এই ইপির দুটি ভিডিও কোটি কোটি দর্শক দেখেন। অল্প সময়ের মধ্যে ইলেকট্রনিক ও বিকল্প পপ সংগীতের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত হন।

Tags: মারা গেছেনমার্কিন সংগীতশিল্পীলিড বিনোদন
Previous Post

গান-নাচ-আবৃত্তিতে রাজধানীতে বর্ষারবণ

Next Post

‘রাজনৈতিক ব্যক্তি না, সরকারি কর্মকর্তা দিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন’

Next Post
বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

'রাজনৈতিক ব্যক্তি না, সরকারি কর্মকর্তা দিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন'

ইরানের পতাকা ও ট্রাম্পের ছবি, রাজনৈতিক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সময়ের পার্থক্যে একই চুক্তি দুই দিনে, কৌশলে ট্রাম্পের জন্মদিন এড়াল ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT