চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পুরনো সম্পর্ক শেষ’: কানাডার প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:58 অপরাহ্ন 28, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কানাডার প্রধানমন্ত্রী জাতিসংঘে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার ‘পুরনো সম্পর্ক শেষ’ হয়ে গেছে, যা মূলত ‘অর্থনীতির গভীর সংযোগ, নিশ্ছিদ্র নিরাপত্তা ও সামরিক সহযোগিতার উপর ভিত্তি করে’ গড়ে উঠেছিল।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের পর অটোয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্ক কার্নি বলেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে কানাডিয়ানদের এখন অবশ্যই তাদের অর্থনীতি নিয়ে নতুন করে ভাবতে হবে।

তিনি বলেন, কানাডাও এখন পাল্টা শুল্ক আরোপ করবে যা যুক্তরাষ্ট্রের উপর প্রভাব ফেলবে।

এর আগে, গত বুধবার গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির উপর নতুন করে স্থায়ীভাবে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, গাড়ি আমদানির উপর নতুন এই শুল্ক আগামী ২ এপ্রিল থেকে কার্যকর করা হবে। তবে যন্ত্রাংশের ক্ষেত্রে শুল্ক কার্যকর হবে মে মাসে কিংবা তারও পরে।

মার্ক কার্নি বলেছেন, তার দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি হল ১৯৬৫ সালে স্বাক্ষরিত ‘কানাডা-ইউএস অটোমোটিভ প্রোডাক্টস অ্যাগ্রিমেন্ট’ (কানাডা-মার্কিন মোটরগাড়ি পণ্য চুক্তি)। এই শুল্কের কারণে এখন সেটি (চুক্তি) শেষ হয়ে গেল।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের মুখেও কানাডা তার অটো শিল্পকে বাঁচিয়ে রাখতে পারবে। তবে এর জন্য সরকার ও ব্যবসায়িক গোষ্ঠীকে একত্রে এই শিল্পকে নিয়ে “নতুন করে ভাবতে হবে” ও “পুনর্গঠন” করতে হবে।

তার মতে, কানাডায় এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে যার নিয়ন্ত্রণ কানাডিয়ানদের হাতেই থাকবে। একইসাথে, অন্যান্য অংশীদারদের সঙ্গে কানাডার বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচনা করাও জরুরি বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী মার্কি কার্নি।

Tags: কানাডার প্রধানমন্ত্রীযুক্তরাষ্ট্র
Previous Post

নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, টার্মিনালগুলোতে বেড়েছে যাত্রীর চাপ

Next Post

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

Next Post
প্রধান উপদেষ্টা ও চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

জুয়েলারি ব্যবসায়ীদের জন্য নিরাপত্তা ও জান-মালের দাবি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জুয়েলারি ব্যবসায়ীদের জান-মালের নিরাপত্তা দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT