চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে নিজ বাড়ির উঠান থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 17, মে 2026
in - সেমি লিড, অপরাধ, জনপদ, দিনাজপুর
A A
মোড়ে দাঁড়ানো পুলিশ গাড়ি, মোড়ের ব্যানার ও বাইকসহ দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির উঠান থেকে মো. আলম মিয়া (৬০) নামে এক বৃদ্ধের গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ মে) ভোর ৩ টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পৌরসভার ০২ নং ওয়ার্ডের দক্ষিণ নয়াপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আলম মিয়া ওই গ্রামের মৃত মোখছেদ শেখের ছেলে। তিনি বাড়িতে তার স্ত্রীর সাথে বসবাস করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ভোর সোয়া ৩টার সময় নিহতের স্ত্রীর ডাক-চিৎকার শুনে তাদের ছেলে আশরাফুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। এসে তিনি বাড়ির উঠানে তার বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় নিহতের মাথায় গভীর আঘাতের চিহ্ন এবং গলা কাটা ছিল।

পরবর্তীতে ভোর সাড়ে ৩টার দিকে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরিসহ প্রাথমিক তদন্ত শুরু করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ শুরু করেছে।

Tags: দিনাজপুরমরদেহ উদ্ধার
Previous Post

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Next Post

মাকালু জয়ের গল্প শোনালেন বাবর আলী

Next Post
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ প্রেস কনফারেন্সে অংশগ্রহণকারী ব্যক্তিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাকালু জয়ের গল্প শোনালেন বাবর আলী

ঢাকায় নতুন হাসপাতাল, রোগীদের জন্য আধুনিক সুবিধা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ঈদযাত্রায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধির আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT