চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধর যাবজ্জীবন

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
7:32 অপরাহ্ন 15, অক্টোবর 2024
in জনপদ, বরিশাল
A A
বরিশালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংগৃহীত

বরিশালে শিশু কন্যাকে ধর্ষণের দায়ে এক বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ১৫ অক্টোবর বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন মামলার রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার (৬৫) এজলাসে উপস্থিত ছিল।

দণ্ডিত বৃদ্ধ আবু তালেব সরদার গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের মৃত সৈজ উদ্দিন সরদারের ছেলে।

মামলার বরাতে বেঞ্চ সহকারী কাজী হুমায়ন কবির জানান, বৃদ্ধ আবু তালেব সরদার প্রতিবেশির শিশু কন্যাকে ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে ৩০ এপ্রিলের যে কোন সময় প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। এতে ১২ বছর বয়সী শিশু কন্যা অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের কাছে নেয় তার পরিবার। তখন পরীক্ষা করে জানতে পারে শিশু কন্যা পাঁচ মাসের অন্তস্বত্তা। এ ঘটনায় বৃদ্ধকে আসামি করে শিশু কন্যার বাবা গৌরনদী মডেল থানায় মামলা করে।

গৌরনদী মডেল থানার এসআই তারিকুল ইসলাম ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর আবু তালেব সরদারকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেয়। বিচারক ৭ জনের স্বাক্ষ্যে নিয়ে রায় দিয়েছেন।

বেঞ্চ সহকারী আরও জানান, আদালত কিশোরী ও তার সন্তানের বিষয়ে কোন আদেশ দেয়নি। এ বিষয়ে পরে আদেশ দেয়া হবে।

Tags: যাবজ্জীবনশিশু
Previous Post

৩৫ বছর পর আসছে শাহরুখের ‘ফৌজি’র সিকুয়েল

Next Post

১৮তম শিক্ষক নিবন্ধের লিখিত পরীক্ষায় পাস করলেন আবু সাঈদ

Next Post
বাংলাদেশের একজন যুবক পরীক্ষার ফলাফল ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮তম শিক্ষক নিবন্ধের লিখিত পরীক্ষায় পাস করলেন আবু সাঈদ

নিহত সবুজের ছবি, ছাত্র আন্দোলনে নিহত, জিপিএ ৪.৩৩. Channel i News - চ্যানেল আই নিউজ

জিপিএ ৪.৩৩ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT