চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতির খবরে বিশ্ববাজারে তেলের দামে পতন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 24, জুন 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
বন্দর ও জাহাজের দৃশ্য, সমুদ্রের মধ্যে বিশাল জাহাজ ও কন্টেইনার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের পাশাপাশি স্বর্ণ ও ক্রিপ্টোকারেন্সির দামেও নেতিবাচক প্রভাব পড়ে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, মঙ্গলবার (২৪ জুন) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ৩ দশমিক ৭৬ শতাংশ হ্রাস পেয়ে ব্যারেলপ্রতি দাঁড়ায় ৬৮ দশমিক ৭৯ ডলারে। দিনের শুরুতে এটি আরও বেশি হ্রাস পেয়ে ১১ জুনের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়।

অপরদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৭ ডলার বা ৩ দশমিক ৯৪ শতাংশ কমে বর্তমানে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৬৫ দশমিক ৪৬ ডলারে, যা গত ৯ জুনের পর সর্বনিম্ন।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির ফলে সরবরাহব্যবস্থায় ঝুঁকি কমেছে, যা তেলের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শুরু করেছে। একইসঙ্গে আশঙ্কা হ্রাস পাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে পরিচিত স্বর্ণ ও ডিজিটাল মুদ্রার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

ট্রেডিং ইকোনোমিকসের তথ্য অনুযায়ী, প্রতি আউন্স স্বর্ণের দাম কমে এসেছে ৩ হাজার ৩৫২ ডলারে। অন্যদিকে, বিটকয়েন, ইথার এবং বাইন্যান্সসহ প্রায় সব ক্রিপ্টোকারেন্সির দামেও পতনের ধারা দেখা গেছে।

যুদ্ধবিরতির ইতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ারবাজারেও। জাপান, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলোতে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।

Tags: তেলের দাম
Previous Post

কাতার এয়ারওয়েজের সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ

Next Post

যাদের নিয়ে এশিয়ান কাপ বাছাই খেলতে যাচ্ছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ বাছাই প্রস্তুতিতে মাঠে।. Channel i News - চ্যানেল আই নিউজ

যাদের নিয়ে এশিয়ান কাপ বাছাই খেলতে যাচ্ছে বাংলাদেশ

বিভিন্ন ছাত্রছাত্রী পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এইচএসসি পরীক্ষা উপলক্ষে ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT