চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হরমুজ সংকটে আবারও ঊর্ধ্বমুখী তেলের বাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:57 পূর্বাহ্ন 13, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
সমুদ্রে দুটি জাহাজ, হরমুজ সংকটের প্রভাব বোঝানো. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক অঙ্গনে হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পাওয়ায় বিশ্ববাজারে আবারও বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও মার্কিন অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। জ্বালানি বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতির আরও অবনতি হলে খুব শিগগিরই ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৮০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

আল জাজিরার তথ্য অনুযায়ী, রোববার দিনের শুরুর লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ইউএস ক্রুড) ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৩ দশমিক ৮৩ ডলারে লেনদেন হয়েছে। উল্লেখ্য, কয়েকদিন আগেই ব্রেন্ট ক্রুডের দাম কমে ৭০ দশমিক ১৪ ডলারে নেমে এসেছিল।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে সৃষ্ট ভূ-রাজনৈতিক অনিশ্চয়তাই তেলের দামে এই ঊর্ধ্বগতির প্রধান কারণ উল্লেখ করে জর্জ মেসন ইউনিভার্সিটির সিনিয়র ভিজিটিং ফেলো ও জ্বালানি বিশেষজ্ঞ ওমিদ শোকরি বলেন, চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক তেলের বাজারে ‘জিওপলিটিক্যাল রিস্ক প্রিমিয়াম’ বা অতিরিক্ত ঝুঁকিমূল্য যুক্ত হয়েছে। এর ফলে ব্রেন্ট ক্রুডের দাম ৮০ ডলারের সীমা অতিক্রম করার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, যদি সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে এবং তেলের দাম দ্রুত বাড়তে পারে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তিকে যতদিন বাজারের অংশগ্রহণকারীরা অনিশ্চিত বা ভঙ্গুর হিসেবে দেখবেন, ততদিন তেলের দামে উচ্চমাত্রার অস্থিরতা বজায় থাকবে। এমনকি পরিস্থিতি আপাতদৃষ্টিতে শান্ত থাকলেও বাজারে মূল্য ওঠানামা অব্যাহত থাকতে পারে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তেলের দাম কতদিন উচ্চ পর্যায়ে থাকবে, তা কোনো কূটনৈতিক চুক্তির ওপর এককভাবে নির্ভর করবে না। বরং আন্তর্জাতিক বাজারে তেলের প্রকৃত সরবরাহ কতটা ব্যাহত হচ্ছে, সেটিই মূল্য নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags: তেলের দামহরমুজ প্রণালি
Previous Post

আর্জেন্টিনার মানুষ আমাদের মতোই উপভোগ করছে: মেসি

Next Post

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

Next Post
পাকিস্তানের প্রেসিডেন্টের শোক প্রকাশের ছবি, বাংলাদেশের বন্যা-ভূমিধসের ক্ষতিপূরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের বন্যা-ভূমিধসে প্রাণহানিতে শোক জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশালে. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT