চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র রেজিস্ট্রেশনে ব্যাপক সাড়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 06, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
দুটি নারী রেজিস্ট্রেশনের জন্য দাঁড়িয়ে আছেন, পেছনে শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে সংগীত নিয়ে প্রতিযোগিতামূলক বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র সিজন-৭ এর রেজিস্ট্রেশন কার্যক্রম। আর রেজিস্ট্রেশন শুরুর পর পরই তুমুল সাড়ে পাচ্ছেন আয়োজকরা।

চ্যানেল আই অনলাইনকে ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ’র সিজন-৭ এর প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন বলেন, দীর্ঘদিন পর সংগীত নিয়ে প্রতিযোগিতামূলক বাংলাদেশের সবচেয়ে বড় রিয়েলিটি শো’য়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে না হতেই ব্যাপক সাড়া পাচ্ছি। এই রিয়েলিটি শো যে মানুষের কাছে কতোটা গ্রহণযোগ্য, রেজিস্ট্রেশন শুরুর পর আরও একবার টের পেলাম।

তিনি জানান, প্রতিভাবান শিল্পী খুঁজে বের করতে সেরাকণ্ঠের ঝুরি নেই। এরআগে ৬টি সিজনে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিল্পীদের তুলে এনে প্লাটফর্ম দিয়েছে চ্যানেল আই। দীর্ঘদিন পরে হলেও আবার আমরা নিয়মিত হয়েছি। মানুষ যেভাবে সাড়া দিচ্ছেন, এটা আমাদের জন্য প্রাপ্তির। সবেতো রেজিস্ট্রেশন শুরু হলো, এরমধ্যেই প্রতিযোগীদের মধ্যে যে আগ্রহ দেখছি- আশা করছি অন্য যেকোনো বারের চেয়ে এবার আরও বেশি সংখ্যক প্রতিযোগী ‘ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ এ অংশ নিবেন।

এবারের আয়োজনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জানিয়ে প্রকল্প পরিচালক আগেই জানিয়েছেন, অন্যবারের তুলনায় এবারের আয়োজনটি আরও বিশাল পরিসরে হবে। যেহেতু বয়সের বাধ্যবাধকতা এবার নেই, ফলে প্রতিযোগীর সংখ্যা বাড়বে। তারউপর উত্তর আমেরিকা সহ বেশকিছু জায়গায় প্রথমবারের মতো ‘ঐক্য ডট কম ডট বিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ ২০২৩’ অংশ নিতে অডিশন পর্ব রাখা হচ্ছে। সেখান থেকেও প্রবাসী বাঙালিরা এই প্লাটফর্মে অংশ নেয়ার সুযোগ পাচ্ছেন। সবকিছু মিলিয়ে এবারের এই আয়োজনটি বেশ চ্যালেঞ্জিংই মনে করছি।

স্বপন জানান, দেশের প্রতিটা বিভাগীয় শহরে হবে অডিশন পর্ব। তৃণমূলের প্রতিভাবান শিল্পীদের খুঁজে আনাই আমাদের একমাত্র লক্ষ্য। এই প্লাটফর্মের জন্য সারা দেশের ছেলেমেয়েরা অপেক্ষায় থাকে। কারণ তারা জানে, এই প্লাটফর্মটি অথেনটিক। যারা বিচারক থাকেন তারা বাংলাদেশের প্রত্যেকেই কিংবদন্তী।

মূল পর্বে প্রধান বিচারক তিনজন। তারা হলেন কিংবদন্তী রুনা লায়লা, রেজওয়ানা চৌধুরী বন্যা এবং সামিনা চৌধুরী। ৪০টি অ্যাপিসোড আমরা পরিকল্পনা করেছি। তারমধ্যে একটি থাকবে গ্র্যান্ড ফিনালে।

ঐক্যডটকমডটবিডি-চ্যানেল আই সেরাকণ্ঠ সিজন-৭ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মারিয়া নূর।

যেভাবে রেজিস্ট্রেশন করবেন:
রেজিস্ট্রেশন করতে OCSK<Space>আপনার নাম লিখে পাঠিয়ে দিন 26969 নম্বরে। সেরাকণ্ঠ বিষয়ক তথ্য জানতে নিয়মিতভাবে চোখ রাখুন চ্যানেল আই-এর পর্দায় এবং সেরাকণ্ঠ অফিসিয়াল ফেসবুক পেজ -এ।

Tags: চ্যানেল আইচ্যানেল আই সেরাকণ্ঠমারিয়া নূররুনা লায়লারেজওয়ানা চৌধুরী বন্যারেজিস্ট্রেশনলিড বিনোদনসামিনাসিনেমা
Previous Post

গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন ৪ জানুয়ারি

Next Post

পর্তুগাল-সুইজারল্যান্ড হাড্ডাহাড্ডি লড়াই হবে: আব্দুল গাফফার

Next Post
আব্দুল গাফফার পর্তুগাল-সুইজারল্যান্ড হাড্ডাহাড্ডি লড়াই নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল-সুইজারল্যান্ড হাড্ডাহাড্ডি লড়াই হবে: আব্দুল গাফফার

পুলিশ কনস্টেবল ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে নিহত, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুনে পুড়ে ঘুমন্ত পুলিশ কনস্টেবল নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT