চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আনুষ্ঠানিকভাবে রাজা হলেন ‘তৃতীয় চার্লস’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের সময়ের ছবি, রাজকীয় আসন ও অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে তার জ্যেষ্ঠ সন্তান তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করা হয়েছে।

শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রিন্স চার্লস ফিলিপ আর্থার জর্জকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস হিসেবে ঘোষণা করা হয়।

স্থানীয় সময় সকালে সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিল নামে একটি আনুষ্ঠানিক পরিষদের সামনে রাজা হিসেবে তৃতীয় চার্লসের অভিষেক হয়।

এই অ্যাকসেশন কাউন্সিল ব্রিটিশ রাজপরিবারের সদস্য, দেশটির প্রধানমন্ত্রী ও অন্যান্য জ্যেষ্ঠ রাজনীতিবিদগণ এবং ক্যান্টারবুরির আর্চবিশপকে নিয়ে গঠিত। সেন্ট জেমসেস প্রাসাদ ঘোষিত সার্বভৌম রাজার সরকারি বাসভবন।

তৃতীয় চার্লসকে রাজা ঘোষণার আগে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের নেতা পেনি মর্ডান্ট রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু ঘোষণা করেন।

বিবিসি জানিয়েছে, তৃতীয় চার্লসকে রাজা ঘোষণার পর ঘোষণায় সাক্ষর করা শুরু হয়। প্রিন্স উইলিয়াম ঘোষণায় সাক্ষর করেন আর ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস এবং আর্চবিশপ জাস্টিন ওয়েলবি তা প্রত্যক্ষ করেন।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, ডেভিড ক্যামেরন, বরিস জনসন এবং টেরিজা মে-কে সাক্ষর করার জন্য অপেক্ষমানদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই অনুষ্ঠানের সাক্ষী হতে ইতোমধ্যে আশপাশে জড়ো হয়েছেন বহু মানুষ। প্রাসাদের বাইরের গেটের দিকে ভিড় লক্ষ্য করা গেছে। উপস্থিতরা বলছেন, তারা রাজা তৃতীয় চালর্সের আনুষ্ঠানিক শপথ গ্রহণকে কেন্দ্র করেই জড়ো হয়েছেন।

অনুষ্ঠানের প্রথম অংশের আনুষ্ঠানিকতায় যোগ দিতে পারেননি রাজা তৃতীয় চার্লস। তবে দ্বিতীয় অংশে সেখানে যোগদান করে রাজা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং ঐতিহাসিক ভাষণ দেন।

ভাষণে রাজা তৃতীয় চার্লস বলেন, আমার মায়ের মৃত্যুর পর এই দায়িত্ব ঘোষণা আমার জন্য খুবই বেদনাদায়ক। আমি জানি আপনারা, গোটা দেশ এবং গোটা বিশ্ব এই অপূরণীয় ক্ষতিতে আমার মতোই ব্যাথিত। আমার বোন এবং ভাইদের প্রতি এত মানুষ যে সহানুভূতি প্রকাশ করেছে তা আমার কাছে সবচেয়ে বড় সান্ত্বনা। এই ভালোবাসা এবং সমর্থন এই ক্ষতিকে পুষিয়ে উঠতে আমাদের পুরো পরিবারকে সহায়তা করবে।

বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে মারা যান রানি দ্বিতীয় এলিজাবেথ। তার মৃত্যুর পর পরই স্বয়ংক্রিয়ভাবে ব্রিটেনের রাজা হন প্রিন্স চার্লস। তবে রীতি অনুযায়ী আনুষ্ঠানিকভাবে আজ তার নাম ঘোষণা করা হল।

Tags: রাজা তৃতীয় চার্লস
Previous Post

র‍্যাবের ডকুমেন্টারি নয়, ‘অপারেশন সুন্দরবন’ মূল ধারার ছবি: দীপন

Next Post

বিয়ানীবাজার গ্যাসফিল্ডের পরিত্যক্ত কূপ পুনঃখনন

Next Post
বিয়ানীবাজার গ্যাসফিল্ডের পরিত্যক্ত কূপ পুনঃখননের কাজ চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ানীবাজার গ্যাসফিল্ডের পরিত্যক্ত কূপ পুনঃখনন

বজ্রপাতের দৃশ্য, আকাশে ঝড়ের মেঘ ও আলোচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

মুন্সীগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত, আহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT