চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
10:24 পূর্বাহ্ন 24, মার্চ 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কানাডার শহর ও কানাডিয়ান পতাকা, আকাশে সূর্যোদয়. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ২৮ এপ্রিল কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচন। কানাডার স্থানীয় সময় রোববার কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ‘‘হাউজ অব কমন্স’’ সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচন ঘোষণার জন্য গভর্ণর জেনারেলকে অনুরোধ জানালে তিনি তা গ্রহণ করে আগামী ২৮ এপ্রিল নির্বাচনের তারিখ ঘোষণা করেন। নির্বাচনের আগে প্রচারণার জন্য কমপক্ষে ৩৬ দিন সময় দেওয়ার বিধান রয়েছে।

কানাডার পার্লামেন্ট ‘‘হাউজ অফ কমেন্স’’ এর মোট আসন সংখ্যা ৩৪৩টি। যে কোন দলের এককভাবে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৭২ টি আসন। কানাডার রাজনীতিতে বা সরকার ক্ষমতায় যেই আসুক না কেন এই মুহূর্তে কানাডার প্রয়োজন শক্তিশালী অর্থনীতি।

কানাডার ইতিহাসে প্রধানমন্ত্রী হিসেবে মাত্র ৯ দিনের জন্য মার্ক কার্নি ছিলেন প্রধানমন্ত্রী। এর আগে ১৮৯৬ সালে চার্লেস টাপার ছিলেন মাত্র ৬৯ দিনের জন্য দেশটির প্রধানমন্ত্রী।

আসন্ন ফেডারেল নির্বাচনে এখন পর্যন্ত চারটি দল অংশ নিচ্ছে। এর মধ্যে মার্ক কার্নির লিবারেল পার্টি, পিয়েরে পয়লিয়েভ কনজারভেটিভ পার্টি, জাগমিত সিং এনডিপি পার্টি, ইভস ফ্রান্সসয়েন্স ব্লানচেট, ব্লক কুইবেক পার্টি এবং এলিজাবেথ মে’ এন্ড জোনাথান পেডনলট যৌথভাবে গ্রীণ পার্টি অফ কানাডা।

প্রথম দিনের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধ এবং সংযুক্তির হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও শক্তিশালী ম্যান্ডেটের অঙ্গীকার করেছেন প্রত্যেক দলের নেতৃবৃন্দ।

কানাডার সর্বশেষ আসন ভিত্তিক জরিপে জানা গেছে মার্ক কার্নির লিবারেল পার্টি এগিয়ে রয়েছে। যেখানে গতমাসেও কনজারভেটিভ পার্টি এগিয়ে ছিল।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কানাডার বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বাজার মূল্য নিয়ন্ত্রণ ও স্থিতিশীল রাখা এবং ট্রাম্পের সঙ্গে ট্যারিফ আরোপের কানাডা ও আমেরিকার যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে তা সমাধানে এই মুহূর্তে অর্থনীতিবিদ মার্ক কার্নিই কানাডিয়ানদের কাছে সবচেয়ে বেশি উপযুক্ত। আর এই কারণেই দেশটির নাগরিকদের কাছে দিন দিন মার্ক কার্নির দল লিবারেল পার্টি জয়ের ধারায় এগিয়ে যাচ্ছে।

Tags: হাউজ অব কমন্স
Previous Post

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর

Next Post

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচল শুরু

Next Post
চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচল শুরু, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম-সন্দ্বীপ নৌপথে ফেরি চলাচল শুরু

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীরা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জুনাইদ আহমেদ পলক আবারও ৪ দিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT