চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অফিসের সময় পেরিয়ে গেলেই কাজ করবে না মাউস!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2022
in তথ্যপ্রযুক্তি
A A
দুটি কম্পিউটার মাউস, একটির কিবোর্ডের পাশে রাখা. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসে ঢোকার সময়টি নির্দিষ্ট থাকলেও অফিস থেকে কখন বেরোবেন, সেই সময়টি কিন্তু কারও জানা থাকে না। অত্যধিক কাজের চাপে বাড়ে মানসিক ক্লান্তি। শরীরে বাসা বাঁধে একাধিক জটিল অসুখ।

এই সমস্যা এড়াতে স্যামসাং আনছে এক নতুন ধরনের মাউস, যা আপনাকে অতিরিক্ত কাজ করতে বাধা দেবে। ভাবছেন তো, এটা কী করে সম্ভব? কর্মক্ষেত্রে কাজের ভারসাম্য বজায় রাখার জন্য এই কোরিয়ান সংস্থাটি এক অভিনব মাউসের ভাবনা নিয়ে এসেছে, যা আপনাকে অফিসে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে উৎসাহিত করবে। কী এই মাউসের বিশেষত্ব? আপনার নির্দিষ্ট কাজের সময়ের পর এই মাউস নিজে থেকেই কাজ করা বন্ধ করে দেবে।

সংস্থার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি সময় শেষ হয়ে যাওয়ার পরও কাজ করতে চাইছিলেন। কিন্তু তার মাউসটি কিছুতেই হাতে ধরা দিচ্ছে না। পালিয়ে বেড়াচ্ছে। ভিডিওটি বেশ মজার! ওই ব্যক্তি কিছুতেই মাউসের নাগাল পেলেন না।

এই মাউসটি একটি জিন মাউসের মতো কাজ করবে। এতে বসানো থাকবে বিশেষ ধরনের সেন্সর, যা আপনাকে অতিরিক্ত কাজ করতে বাধা দেবে। যদিও সংস্থার তরফে এই মাউসের কী নাম রাখা হবে, তার কোনও ঘোষণা করা হয়নি। অতিরিক্ত কাজের ধকল থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা ভীষণ জরুরি।

শারীরিক ও মানসিক ধকলের প্রভাবে ব্যক্তিগত ও কর্মজীবন দুই-ই ক্ষতিগ্রস্ত হয়। নতুন এই মাউস বাজারে এনে কর্মজীবনকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে ফেলার বার্তা দিতে চাইছে স্যামসাং। তবে কবে এই নতুন মাউসটি বাজারে আসবে এবং এর দাম কত হবে, সে বিষয়ে কোনও তথ্য দেওয়া হয়নি।

Tags: স্যামসাং
Previous Post

ক্যাম্পের জন্য আদর্শ দেশের খোঁজে বিসিবি

Next Post

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস’র বৈঠক

Next Post
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস’র বৈঠক

মহেশ বাবু ও রাজামৌলি সহ অন্যান্য কলাকুশলী বিমানে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার রাজামৌলির সিনেমায় মহেশ বাবু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT