চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওড়িশা ট্রেন দুর্ঘটনা: বেঁচে যাওয়া যাত্রীদের কথা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:15 অপরাহ্ন 03, জুন 2023
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ওড়িশা ট্রেন দুর্ঘটনা: ধ্বংসস্তূপে ক্ষতিগ্রস্ত ট্রেনের কোচগুলো. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেস নামক যাত্রীবাহী রেল দুর্ঘটনার উদ্ধার কাজ শেষ হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। তদন্তের রিপোর্ট এখনও প্রকাশ না হলেও ধারণা করা হচ্ছে মনুষ্যসৃষ্ট কারণেই ঘটেছে দুর্ঘটনা।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ভারতের পূর্বাঞ্চলীয় ওড়িশা রাজ্যে করমণ্ডল যাত্রীবাহী ট্রেন একটি মালবাহী ট্রেনকে ধাক্কা দেয় এবং একই সময় যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট আরেকটি ট্রেন লাইনচ্যুত কোচগুলোর সাথে ধাক্কা খায়।

তিন ট্রেনের ভয়ঙ্কর সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ২৮০ জন নিহত এবং আহত হয়েছেন আরও ৯০০ জনেরও বেশি।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি স্থানীয় গ্রামবাসী যারা দুর্ঘটনাটি দেখেছিল এবং আহত ট্রেন যাত্রীদের সাথে কথা বলে ঘটনার বিষদ তুলে ধরতে চেষ্টা করেছে।

মুকেশ পণ্ডিত:

 

ওড়িশা ট্রেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন যাত্রীর অনুভূতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি ট্রেনে ছিলাম। হঠাৎ করে বজ্রপাতের শব্দ হল এবং ট্রেনটি উল্টে গেল। আমি আটকা পড়ার আধা ঘণ্টা পর স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে।

আমাদের সমস্ত জিনিসপত্র বাইরে ছড়িয়ে ছিটিয়ে ছিল যা পরে খুঁজে পাইনি। আমি বাইরে এসে মাটিতে বসলাম। আমার গ্রাম থেকে আসা চারজন যাত্রী বেঁচে গেছে কিন্তু অনেক লোক আহত বা নিখোঁজ রয়েছে।

আমি যে কোচে যাচ্ছিলাম তাতে অনেক লোকই মারা গেছে। গুরুতর আহতদের হাসপাতালে আনা হয়েছে।

ঋত্বিক কুমার:

 

ওড়িশা ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া একজন যাত্রীর সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

আমার ভাই সিটে বসে ছিল এবং আমি দরজার পাশে দাঁড়িয়ে ছিলাম।

ট্রেনটি উল্টে গেলে আমি পালিয়ে যেতে সক্ষম হই। আমি ভেবেছিলাম আমার ভাইও পালিয়ে যাবে, কিন্তু তা হয়নি। সে ভেতরে আটকে পরে।

আমি ধ্বংসস্তূপের কাছে দৌড়ে গিয়ে তাকে এবং তার সাথে আটকে পরা একটি মেয়েকেও বের করে নিয়ে আসি।

আমি পুলিশ ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে ফোন করেছিলাম কিন্তু তারা আসতে আধা ঘণ্টা সময় নেয়।

গিরিজা শংকর রথ:

ওড়িশা ট্রেন দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীর সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

মালবাহী ট্রেনটি অন্য একটি লাইনে ছিল। হঠাৎ করেই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে মালবাহী ট্রেনের সঙ্গে ধাক্কা খায়।

একই সময় বিপরীত দিক থেকে আসা ট্রেনটি ছিল শালিমার এক্সপ্রেস। এটি পেছন থেকে  লাইনচ্যুত কোচগুলোর সাথে ধাক্কা খায়। এরপর বিকট শব্দ হল এবং চারদিকে ধোঁয়ায় ছেয়ে গেল।

সাথে সাথে বিশৃঙ্খল তৈরি হয় এবং লোকেরা চারদিকে দৌড়াতে শুরু করে। আমি লাইনের কাছাকাছি ছিলাম এবং ঘটনাস্থলে দৌড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা আটকে পড়া কয়েকজন যাত্রীকে বের করতে শুরু করি। আমরা বেঁচে থাকা কয়েকজনকে বের করতে পেরেছি এবং কিছু লাশও উদ্ধার করেছি।

অনেক আহত মানুষ ছিল। আমরা জানতাম না কীভাবে তাদের বের করে আনব। উদ্ধারকর্মীরা আসার পর ব্যাপারটা একটু সহজ হয়ে যায়। সারারাত ধরেই চলে এই কাজ।

টুটু বিশ্বাস:

 

আমরা একটি বিকট শব্দ শুনতে পেলাম। বাসা থেকে বের হয়ে দেখি বাইরে এই দুর্ঘটনা ঘটেছে। আমি দেখলাম মালবাহী ট্রেন অন্য ট্রেনের ওপরে উঠে গেছে।

আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি বহু মানুষ আহত এবং বহু মানুষ মারা গেছে। একটি ছোট শিশু কাঁদছিল যার বাবা-মা সম্ভবত মারা গেছে। সেই শিশুটিও কিছুক্ষণ পর মারা যায়।

অনেকেই এখানে পানি চাইছিলেন। যতটা সম্ভব মানুষকে পানি দিয়েছি। আমাদের গ্রামের লোকজন এখানে এসে সাধ্যমতো মানুষকে সাহায্য করেছে।

Tags: ট্রেনট্রেন দুর্ঘটনাভারতভারতে ট্রেন দুর্ঘটনা
Previous Post

কে স্যাংশন দিল তাতে আমাদের কিছু যায় আসে না: প্রধানমন্ত্রী

Next Post

হাথুরুসিংহে ফেরার পরই টেস্টের দল ঘোষণা

Next Post
সাকিব আল হাসান ও কোচের মধ্যে আলোচনা, ক্রিকেট অনুশীলন মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাথুরুসিংহে ফেরার পরই টেস্টের দল ঘোষণা

মোদি ও অন্যান্য কর্মকর্তারা দুর্ঘটনাস্থল পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওড়িশা রেল দুর্ঘটনা: ঘটনাস্থল পরিদর্শনে মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT