চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে দুটি জায়গা নিয়ে ভাবনায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:52 অপরাহ্ন 15, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান, পাঞ্জাব প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর দলের ভবিষ্যত নিয়ে বলেছেন তামিম ইকবাল। ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে ছয় মাসও বাকি নেই। অবধারিতভাবে বিশ্বকাপের দল নিয়েও তামিমের কাছে ছুটে যায় প্রশ্ন।

সাত নম্বর পজিশনে কে ব্যাট করে ফিনিশারের ভূমিকা পালন করবেন, তা বাংলাদেশ দলে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চিন্তার বিষয়গুলোর একটি। নির্দিষ্ট উত্তর আপাতত তামিমের কাছেও নেই।

‘এখনও এক দুটি জায়গা নিয়ে ভাবছি আমরা। (সাত নম্বরের জন্য) আফিফ আছে, ইয়াসির আছে, রিয়াদ ভাই আছেন। যে সবচেয়ে মানানসই হবে, তাকে বিবেচনা করা হবে। অবশ্যই রিয়াদ ভাইয়ের অভিজ্ঞতা বড় ব্যাপার। আফিফের এমনকিছু আছে, যা খুব বেশি বাংলাদেশি খেলোয়াড়ের মধ্যে নেই। ওর ব্যাটিং উপভোগ করি। ইয়াসিরের ক্ষেত্রেও একই কথা। এখনও কিছু ঠিক করে রাখিনি। এশিয়া কাপ এলে বুঝে নিতে পারবেন, বিশ্বকাপের দল কেমন হবে।’

ফিনিশার পজিশনের পাশাপাশি তৃতীয় ওপেনার কে হবেন, সেটিও চূড়ান্ত নয়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে রনি তালুকদারের অভিষেক হয়েছে। ডানহাতি ব্যাটার ১৪ বলে ৪ রান করে আউট হন।

টাইগারদের ওয়ানডে অধিনায়ক বললেন, ‘বেশিরভাগ সময় আমি আর লিটনই ওপেন করি। এ ম্যাচে রনি ওপেন করেছে। যদিও রান পায়নি। একটা মানুষকে এক ম্যাচ সুযোগ দিয়ে বদলে ফেলা কতটা যুক্তিযুক্ত, আমি জানি না। সব আমার হাতেও নেই। এখানে আমার সীমাবদ্ধতা আছে। বিশ্বকাপ দল নিয়ে ভাবার জায়গা এটাও একটা। আর ৬-৭ নম্বরেও খেলোয়াড় দেখছি আমরা।’

আফগানিস্তানের বিপক্ষে আগামী মাসেই ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে বিশ্বকাপের আগে কারো অভিষেকের সম্ভাবনা কম বলেই তামিম জানালেন।

‘আমাদের পরীক্ষা-নিরীক্ষা এখন থেকে আস্তে আস্তে কমিয়ে আনা দরকার। কারণ যে ১৫টা ছেলে বিশ্বকাপে থাকবে, তাদের সুযোগ দিতে হবে। পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে, যারা ১২ থেকে ১৫ তাদেরও ঘুরিয়ে ফিরিয়ে ম্যাচ খেলানো উচিৎ। জানেন না বিশ্বকাপের একটা পর্যায়ে কী হবে। সাকিবের যেটা হল, আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরি হয়ে গেল। এখন আমি ওর জায়গায় যাকে খেলাব, তাকে ম্যাচ টাইম না দিয়ে সাথে সাথে এসে বলি যে পারফর্ম করতে হবে, সেটা ঠিক না।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩তামিমবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সরকারের কোন হস্তক্ষেপ নাই: সিইসি

Next Post

সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের প্রথম জানাজা

Next Post
চিত্রনায়ক ফারুকের প্রথম জানাজা সিঙ্গাপুরে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিঙ্গাপুরে চিত্রনায়ক ফারুকের প্রথম জানাজা

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পবনায় সফররত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT