চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কান অধিনায়ক বলছেন, আরও ৬ ম্যাচ বাকি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 17, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা ম্যাচের আগে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় পায়নি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। তবে নিজেদের তৃতীয় ম্যাচে অজিরা পেলেও হারের বৃত্ত থেকে লঙ্কানরা বেরোতে পারেনি। টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে কুশল মেন্ডিসের দল। ক্যাঙ্গারুদের বিপক্ষে হারলেও এখনও সেমির আশা ছাড়ছেন না মেন্ডিস।

শ্রীলঙ্কার নিয়মিত অধিনায়ক দাসুন শানাকার চোটের কারণে দারুণ ছন্দে থাকা উইকেটরক্ষক ব্যাটার মেন্ডিসের কাঁধে অধিনায়কের দায়িত্ব আসে। অজিদের বিপক্ষে হারের পর লঙ্কান অধিনায়ক বলেন, ‘পাথুম ও কেপি (কুশল পেরেরা) ওপেনিং জুটিতে দারুণ ব্যাটিং করলেও মিডল অর্ডার তেমন কিছুই করতে পারেনি। এই পিচে আমরা যদি ২৯০-৩০০ রান করতে পারতাম, তাহলে হয়তো তাদের সঙ্গে ভালো একটি লড়াই হতো।’

‘আমরা যথেষ্ট স্ট্রাইক রোটেট করতে পারিনি। অনেক বেশি বল ডট খেলেছি। শেষ দুটি ম্যাচে ভালো ব্যাটিং করলেও, আজ সেটা আমাদের ভালো ভুগিয়েছে। আমাদের হাতে এখনও ছয়টি ম্যাচ আছে, যেগুলোতে ভালো পারফরম্যান্স দেখানোর সুযোগ রয়েছে। ব্যাটিং ইউনিটের উপর আমার পূর্ণ আস্থা আছে। এছাড়া মাদুশাঙ্কা সত্যিই ভালো বল করেছে এবং প্রথম দিকেই দুটি উইকেট তুলতে পেরেছে। আশা করি দাসুন এবং মাথিশা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

লক্ষ্ণৌর ভারত রত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। লঙ্কানদের দেয়া ২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৮ বল হাতে রেখেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা জয়ের বন্দরে নোঙর করে।

 

 

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডভারতমেন্ডিসলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

Next Post

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী পেনশন স্কীম বিষয়ে সভা

Next Post
প্রবাসী পেনশন স্কীম বিষয়ক সভায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসী পেনশন স্কীম বিষয়ে সভা

সাউথ আফ্রিকা ক্রিকেট দল জিতের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিতলেই শীর্ষে উঠবে সাউথ আফ্রিকা, ডাচদের প্রথম জয়ে চোখ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT