চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে ‘প্রথমবার’ বাংলাদেশের আম্পায়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি আম্পায়ার বিশ্বকাপের প্রথমবারের মতো উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠতে বাকি একমাসের কম সময়। আসরের আগে লিগপর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের নাম জানিয়ে দিয়েছে আইসিসি। আছে বাংলাদেশের প্রতিনিধিও। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করার সামনে দাঁড়িয়ে শরফুদ্দৌলা ইবনে শহীদ।

শুক্রবার বিবৃতিতে আইসিসি জানায়, বিশ্বকাপের ১৩তম আসরে মোট ১৬ জন আম্পায়ারের মধ্যে আইসিসির এমিরেটস এলিট প্যানেলের ১২ জন ও উদীয়মান আম্পায়ার প্যানেলের ৪ জন দায়িত্ব সামলাবেন। সেমিফাইনাল ও ফাইনালের ম্যাচ অফিসিয়ালের নাম পরে জানাবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

এর আগে ২০১১ বিশ্বকাপে বাংলাদেশ থেকে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছিলেন সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক মণি। তবে কোনো ম্যাচ পরিচালনার সুযোগ পাননি তিনি। সে অর্থে প্রথমবার বাংলাদেশ থেকে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করার সামনে ৪৬ বর্ষী শরফুদ্দৌলা।

আইসিসির এলিট প্যানেলের ১২ সদস্য
ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), মারাইস ইরাসমাস (সাউথ আফ্রিকা), মাইকেল গফ (ইংল্যান্ড), নীতিন মেনন (ভারত), পল রেইফেল (অস্ট্রেলিয়া), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটলবোরো (ইংল্যান্ড), রডনি টাকার (অস্ট্রেলিয়া), জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ), আহসান রাজা (পাকিস্তান), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (সাউথ আফ্রিকা)।

চার উদীয়মান আম্পায়ার
শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), পল উইলসন (অস্ট্রেলিয়া), অ্যালেক্স ওয়ার্ফ (ইংল্যান্ড) এবং ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)।

Tags: আইসিসিআম্পায়ারওয়ানডে বিশ্বকাপ ২০২৩বাংলাদেশভারতলিড স্পোর্টস
Previous Post

মেসির ‘কী হয়েছে’ পরীক্ষা করে দেখতে হবে: স্কালোনি

Next Post

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রয়াত অভিনেতার ডাবিংয়ের সময়ের ছবি, শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাবিংয়ের সময় প্রয়াত 'জেলার' অভিনেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT