চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাদাবের চোট, বিশ্বকাপে প্রথম কনকাশন সাব উসামা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 27, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তান ক্রিকেটার শাদাব আহত, মাঠে পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে সংগ্রহটা খুব একটা বড় না হলেও লড়াইয়ের পুঁজি পেয়েছিল পাকিস্তান। প্রোটিয়াদের ব্যাটে পাঠিয়ে প্রথম ওভারেই বিপদে পড়েছে তারা। ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে মাঠ ছেড়ে চলে গেছেন দলের অন্যতম অলরাউন্ডার শাদাব। কনকাশন সাব হিসেবে তার জায়গায় নেমেছেন আরেক লেড স্পিনিং অলরাউন্ডার উসামা মীর।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ৪৬.৪ ওভারে ২৭০ রানে গুটিয়ে যায় তার দল। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ৩০ ওভার শেষে ৪ উইকেটে ১৯১ রান। এইডেন মার্করাম ৬৫ রানে ও ডেভিড মিলার ২৭ রানে ক্রিজে আছেন।

পাকিস্তানের হয়ে প্রথম ওভারে বলে আসেন ইফতিখার আহমেদ। ইনিংসের দ্বিতীয় বলটি মিড অনে ঠেলে দিয়ে রানের জন্য দৌড়ান টেম্বা বাভুমা। দ্রুত বল তুলে নিয়ে থ্রো করেন শাদাব। থ্রো করার পর মাঠে পড়ে যান তিনি। মাথায় আঘাত পান তিনি। মাঠে প্রাথমিক চিকিৎসা দেয়া হলেও মাঠ ছাড়েন শাদাব। এরপর আর মাঠে নামেননি তিনি।

ইনিংসের ১৫তম ওভারে জানা যায়, এ ম্যাচে আর মাঠে নামতে পারবেন না শাদাব। তার জায়গায় কনকাশন সাব হিসেবে খেলবেন উসামা। পাকিস্তান ক্রিকেট বোর্ড বিবৃতিতে তা জানায়।

শাদাবের বদলি হিসেবে আগে থেকেই ফিল্ডিং করছিলেন উসামা। ১৯তম ওভারে বল হাতে এসে উইকেট তুলে নেন উসামা। ওভারের পঞ্চম বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলে ফিরিয়েছেন ফন ডার ডুসেনকে। ৩৯ বলে ২১ রান করেন ডুসেন।

Tags: উসামাওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানবাবরলিড স্পোর্টসশাকিলশাদাবশামসিসাউথ আফ্রিকা
Previous Post

মুক্তি পেতে যাচ্ছে ‘অসম্ভব’ চলচ্চিত্র

Next Post

সারাদেশের দৃষ্টি এখন ঢাকায়

Next Post
আওয়ামী লীগ ও বিএনপির প্রতীক সহ রাজপথে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশের দৃষ্টি এখন ঢাকায়

যে ২০ শর্তে সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ-বিএনপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT