চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি কক-ডুসেনের সেঞ্চুরিতে বড় সংগ্রহ প্রোটিয়াদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 01, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ দুর্দান্ত কাটছে সাউথ আফ্রিকার। আগের ছয়ে ম্যাচে হেরেছে কেবল একটিতে। সপ্তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও গড়েছে রানের পাহাড়া। কুইন্টন ডি কক ও রসি ফন ডার ডুসেনের জোড়া সেঞ্চুরিতে ভর করে কিউইদের ৩৫৮ রানের লক্ষ্য দিয়েছে টেম্বা বাভুমার দল। 

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোশিয়েন স্টেডিয়ামে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটে পাঠান নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম। আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রান সংগ্রহ করে প্রোটিয়ারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছেন কুইন্টন ডি কক। চলতি বিশ্বকাপে সাউথ আফ্রিকার উইকেটকিপার-ব্যাটারের এটি চতুর্থ সেঞ্চুরি। এ বিশ্বকাপে আর একটি সেঞ্চুরির দেখা পেলেই ভারত অধিনায়ক রোহিত শর্মার এক আসরে সর্বোচ্চ শতকের রেকর্ডে ভাগ বসাবেন ৩০ বর্ষী ডি কক।

বুধবার ম্যাচের ৩৬তম ওভারের শেষ বলে জিমি নিশামকে লেগসাইডে উড়িয়ে মারা ছক্কায় ৯৪ থেকে ম্যাজিক্যাল ফিগারে পৌঁছান ডি কক। সেঞ্চুরি পেতে বাঁহাতি তারকা খেলেন ১০৩ বল। ইনিংসে ছিল ১০ চার এবং ৩ ছক্কার মার।

দলীয় ৩৮ রানে টেম্বা বাভুমার উইকেট হারানোর পর ফন ডার ডুসেনকে নিয়ে ২০০ রানের জুটি গড়েন ডি কক।

৪০তম ওভারের শেষ বলে ডি কক ফিরে যান সাউদির শিকার হয়ে। ১০টি চার ও তিনটি ছক্কায় ১১৬ বলে ১১৪ রানের ইনিংস খেলেন প্রোটিয়া ওপেনার।

৪২তম ওভারের চতুর্থ বলে নিশামের ডেলিভারি শর্ট ফাইন লেগ অঞ্চল দিয়ে চার বানিয়ে আসরে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ডুসেন। আটটি চার ও দুটি ছক্কায় ১০০ বলে শতক স্পর্শ করেন ডুসেন।

এরপর ব্যাট হাতে ঝড় তোলেন নিশাম। শেষ আঠারো বলে নেন ৩৩ রান। ৪৭.১ ওভারে দলীয় ৩১৬ রানে ফিরে যান টিম সাউদির বলে বোল্ড হয়ে। নয়টি চার ও পাঁচটি ছক্কায় ১১৮ বলে ১৩৩ রান করেন প্রোটিয়া ব্যাটার।

ইনিংসের একবল বাকী থাকতে চতুর্থ ব্যাটারকে হারায় সাউথ আফ্রিকা। ডেভিড মিলারকে ফেরান জিমি নিশাম। দুটি চার ও চারটি ছক্কায় ৩০ বলে ৫৩ রান করেন মিলার। এরপর ৩৫৭ রানে থামে প্রোটিয়াদের ইনিংস।

কিউইদের হয়ে টিম সাউদি নেন দুটি উইকেট। এছাড়া জিমি নিশাম ও ট্রেন্ট বোল্ট নেন একটি করে উইকেট।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ডি ককডুসেননিউজিল্যান্ডনিশামবাভুমাবোল্টলাথামসাউথ আফ্রিকা
Previous Post

আইস্ক্রিনে আসছে শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্ম

Next Post

মহাকাশে প্রাণীদের গর্ভধারণের গল্প

Next Post
বিজ্ঞান ও মহাকাশে প্রাণীদের গর্ভধারণের গল্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহাকাশে প্রাণীদের গর্ভধারণের গল্প

পুলিশ সদস্যরা নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে সহানুভূতি প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিহত আমিরুলের মেয়ে বাবার চেয়েও বড় পুলিশ হতে চায়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT