চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুনে ভাসছে বৃষ্টির পানিতে, ম্যাচ না হলেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 10, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
পুনের ক্রিকেট স্টেডিয়াম বৃষ্টির পানিতে ভাসছে, ম্যাচ না হওয়ায় অপেক্ষা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাত পোহালেই মাঠে গড়াতে চলেছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ম্যাচ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল এগারোটায় গড়াবে লড়াই। ম্যাচের আগেরদিন সন্ধ্যা থেকে পুনেতে বৃষ্টি ঢল নেমেছে। সম্ভাবনা রয়েছে বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাওয়ার। ম্যাচ পরিত্যক্ত হলে অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার পথে এগিয়ে যাবে বাংলাদেশ। 

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে পুনেতে বৃষ্টি নামে। প্রায় দুই ঘণ্টা ধরে মুষুলধারে বৃষ্টির পর আটটার দিকে কিছুটা কমে। তবে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এমনকি ম্যাচ পরিত্যক্ত হওয়ার প্রবণতাও রয়েছে।

বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে এক পয়েন্ট করে পাবে দুদল। এতে অবশ্য টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। বিশ্বকাপে আট ম্যাচে কেবল দুটি জয় পেয়েছে বাংলাদেশ। হারের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশ নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে টাইগারবাহিনী।

লঙ্কানদের হারানোর পাশাপাশি পয়েন্ট টেবিলেও তাদের পেছনে ফেলে সাতে ওঠে আসে সাকিব আল হাসানের দল। তবে নেদারল্যান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে আটে ঠেলে সাতে জায়গা করে নেয় ইংল্যান্ড। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরে রানরেটে টাইগারদের থেকে অনেকটা পিছিয়ে গেছে লঙ্কানরা। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দেশে ফিরেছে কুশল মেন্ডিসের দল।

আট ম্যাচে টাইগারদের পয়েন্ট সংখ্যা চার। সমান ম্যাচ খেলে একই পয়েন্ট ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের। রানরেটে পিছিয়ে সবার তলানিতে নেদারল্যান্ডস। ইংল্যান্ড সাতে এবং বাংলাদেশ আটে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে হলে পয়েন্ট টেবিলের সেরা আটে থাকতে হবে দলগুলোকে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পরিত্যক্ত হলে এক পয়েন্ট পাবে বাংলাদেশ। এতে করে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ২০২৫ আসর খেলাটা অনেকাংশেই নিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশের পয়েন্ট হবে তখন পাঁচ। এ ক্ষেত্রে অবশ্য পাকিস্তান-ইংল্যান্ড ও নেদারল্যান্ডস-ভারত ম্যাচের ফলাফলে নজর রাখতে হবে টাইগারদের। ইংল্যান্ড ও নেদারল্যান্ডস দুটি দলের যেকোনো একটি হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের। আর যদি দুটি দলই জিতে যায় তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন ভেঙে টাইগারদের ফিরতে হবে দেশে।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপুনেবাংলাদেশবৃষ্টিলিড স্পোর্টস
Previous Post

মোরসালিনকে নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ

Next Post

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করলো আইসিসি

Next Post
শ্রীলঙ্কা ক্রিকেট দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করলো আইসিসি

বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছেন, আন্তর্জাতিক ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানদের হারিয়ে গ্রুপপর্ব শেষ করল প্রোটিয়ারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT