চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবরের বিরুদ্ধে বিবৃতি দেয়ায় পিসিবি সভাপতির নিন্দা আফ্রিদির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 01, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটার আফ্রিদির বিবৃতি নিয়ে পিসিবি সভাপতির নিন্দা. Channel i News - চ্যানেল আই নিউজ

কঠিন এক সময় পার করছে পাকিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপে সাতটি খেলার মধ্যে মাত্র তিনটিতে জিতেছে। সেমিফাইনালে খেলার সম্ভাবনা শেষ না হলেও সমীকরণের মারপ্যাঁচে কাজটা বেশ কঠিন। এরই মাঝে মাঠের বাইরের ঘটনায় চলছে তুমুল বিতর্ক। অধিনায়ক বাবর আজমের একটি কথিত হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস নিয়ে চলছে তোলপাড়।

বাবর এবং জাকা আশরাফের মধ্যে সম্পর্ক স্বাভাবিক নেই বলে আগেই খবর ছড়িয়েছিল। আগুনে ঘি ঢেলে পাকিস্তানের একটি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপকের দাবি, পিসিবি সভাপতি জাকা আশরাফ নিজে সেটি ফাঁস করতে বলেছিলেন।

এ ঘটনায় ভীষণ চটেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শহীদ আফ্রিদি। এমন কাণ্ডের নিন্দা জানিয়ে তিনি পিসিবি সভাপতিকে নিজের কাজে মন দিতেও উপদেশ দেন।

‘জাকা আশরাফ কোনো ক্লাবের চেয়ারম্যান নন। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। অনেক কিছু তার পর্যবেক্ষণ করা উচিৎ। আমি অবাক হচ্ছি যে, আপনি মিডিয়া হাউসের মালিকদের ডেকে বলছেন, তিনি আমার সম্পর্কে এমনটি বলছেন। আপনি চেয়ারম্যান। আপনার কর্মকাণ্ড নিয়ে লোকেরা কিছু বলছে। কারণ আপনি তাদের এটি করার সুযোগ দিয়েছেন।’

‘আপনি আপনার কাজে মনোনিবেশ করেন। দল বিশ্বকাপ খেলছে এবং আপনি বিবৃতির পর বিবৃতি দিচ্ছেন। কখনো বাবরকে নিয়ে কিছু বলছেন, কখনো অন্য কাউকে নিয়ে। আগে নিজের অবস্থান শক্ত করুন। ক্রিকেটার হিসেবে আমরা আপনার কাছ থেকে যা আশা করি, তা নিয়ে কাজ করুন।’

একটি টিভি চ্যানেলে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার রশিদ লতিফের বিষ্ফোরক মন্তব্যে ঘটনার সূত্রপাত। তিবি দাবি করেছিলেন, গত পাঁচ মাস ক্রিকেটাররা বেতন পাচ্ছেন না।

৫৫ বর্ষী লতিফ বলেছিলেন, ‘গত দুই দিন বাবর আজম পিসিবি চেয়ারম্যানকে ক্ষুদে বার্তা প্রদানের চেষ্টা করছেন, কিন্তু খেলোয়াড়রা কোনো সাড়া পাচ্ছেন না। তিনি চিফ অপারেটিং অফিসার সালমান নাসেরকে বার্তা প্রদানের চেষ্টা করেছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট ডিরেক্টর উসমান ওলহাকে বার্তা প্রদান করছে। সুতরাং, তাদের অধিনায়কের প্রতি সাড়া না দেয়ার কারণ কী?’

এরপর বাবরের কথিত হোয়াটসঅ্যাপ চ্যাটের একটি স্ক্রিনশট একটি টিভি চ্যানেল ফাঁস করে। সেখানে দেখা যায় সালমান নামের এক ব্যক্তির সঙ্গে পাকিস্তানের অধিনায়কের কথা হয়।

সালমান লিখেছিলেন, ‘বাবর, টিভি এবং সোশ্যাল মিডিয়াতে এমন খবরও প্রচারিত হয়েছে যে আপনি চেয়ারম্যানকে ফোন করছেন এবং তিনি উত্তর দিচ্ছেন না। আপনি কি তাকে সম্প্রতি ফোন করেছেন?’ বাবর আজম নিউ নামের নম্বর থেকে উত্তর এসেছিল, ‘সালাম সালমান ভাই। আমি স্যারকে কল করিনি।’

সংবাদ উপস্থাপক সরাসরি সম্প্রচারের সময় হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করেন। তার দাবি, পিসিবি সভাপতি নিজেই তাকে অনুষ্ঠান চলাকালীন হোয়াটসঅ্যাপ বার্তা প্রদর্শন করতে বলেছিলেন।

ওয়াসিম বাদামি নামের সেই উপস্থাপক বলেন, ‘অনুষ্ঠান শুরু হওয়ার প্রায় ৭ মিনিট আগে চ্যানেলটি একটি ক্লিপ পায়। জাকা আশরাফ বলেছিলেন, আমি আপনাকে এই স্ক্রিনশটটি দিচ্ছি এবং এটি স্ক্রিনে লাইভ দেখাতে বলছি। আশরাফও আমাদের এটি শেয়ার করার অনুমতি দিয়েছিলেন।’

‘আমরা ভেবেছিলাম স্ক্রিনশট শেয়ার করতে পারি। কিন্তু এটা আদর্শ সিদ্ধান্ত ছিল না। আমরা ভুলে গিয়েছিলাম যে, বাবর আজমের সম্মতিও গুরুত্বপূর্ণ ছিল। আমার টিম এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে এটা আমি স্বীকার করছি। বিষয়টি নিয়ে আমরা গর্বিত নই। যখন এরকম কিছু ঘটে, তখন তা থেকে শিক্ষা নিন, যাতে এর পুনরাবৃত্তি না ঘটে।’

বিশ্বকাপে একের পর এক হারের পর অইসিবি একটি বিবৃতি প্রকাশ করেছিল। এতে বলা হয়, ‘অধিনায়ক বাবর আজম এবং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে দল গঠনে স্বাধীনতা দেয়া হয়েছিল। ভবিষ্যতের দিকে তাকিয়ে বোর্ড বিশ্বকাপে দলের পারফরম্যান্সের উপর ভিত্তি করে পাকিস্তান ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে সিদ্ধান্ত নেবে।’

Tags: আফ্রিদিআশরাফওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানপিসিবিবাবরলিড স্পোর্টসহোয়াটসঅ্যাপ
Previous Post

তৃণমূল নেত্রী মহুয়ার আইফোন হ্যাকের চেষ্টা মোদি সরকারের!

Next Post

জাতীয় কার্ড ‘টাকা পে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় কার্ড 'টাকা পে' উদ্বোধন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় কার্ড 'টাকা পে' উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন সাংবাদিক ও নির্দেশক দীপেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন ‘আমার ছবি’র নির্দেশক ও সাংবাদিক দীপেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT