চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি অতীতে নয়, ভবিষ্যতের দিকে তাকানোর চেষ্টা করি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 14, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার শুভাগত হোমের হাসিমুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন এক উত্তেজনা। রাজনৈতিক কারণে প্রতিবেশী দেশ দুটির দ্বন্দ্ব চিরায়ত। খেলার মাঠেও পড়ে এটি প্রভাব। দীর্ঘদিন ধরে বন্ধ দুদলের দ্বিপাক্ষিক সিরিজ। রোহিত-বাবররা বৈশ্বিক কোনো টুর্নামেন্ট ছাড়া মুখোমুখিও হয় না। আহমেদাবাদে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটি নিয়ে তাই অবধারিতভাবেই থাকছে উন্মাদনা।

দীর্ঘ পরিসংখ্যানের দিকে তাকালে অবশ্য জয়ের পাল্লাটা ভারি পাকিস্তানের দিকে। মুখোমুখি ১৩৪ ওয়ানডেতে পাকিস্তানের ৭৩ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৫৬টিতে, ফলাফল হয়নি পাঁচ ম্যাচে। অথচ বিশ্বকাপ মানেই যেন টিম ইন্ডিয়ার একচেটিয়া প্রাধান্য। বিশ্বকাপে ভারতের সঙ্গে ৭ দেখায় একটিতেও জিততে পারেনি পাকিস্তান।

এবার অবশ্য ভারতের বিপক্ষে বিশ্বকাপের জয়হীন পুরনো অতীতের রেকর্ড ভাঙতে আশাবাদী বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক মনে করেন, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে হারের ধারাবাহিকতায় ভেঙে যাবে।

‘আমি অতীতে নয়, ভবিষ্যতের দিকে তাকানোর চেষ্টা করি। এ ধরনের রেকর্ড ভাঙার জন্য তৈরি হয় এবং আমি সেগুলো ভাঙার চেষ্টা করি। আমি ভালো পারফরম্যান্স দেয়ার চেষ্টা করবো। আপনি কীভাবে খেলবেন এটা তার উপর নির্ভর করে। বিশ্বাস করি, আমার দল প্রথম দুই ম্যাচে ভালো করেছে এবং পরের ম্যাচেও ভালো করবে।’

ভারতের বিপক্ষে ম্যাচের আগে চাপ বেড়ে যাওয়ার বিষয়টি বাবর স্বীকার করে নিয়েছেন। সেই চাপকে জয় করার লক্ষ্য নিয়েই সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা মাঠে নামবেন বলেই জানান ডানহাতি এ ব্যাটার।

‘সত্যি বলতে হ্যাঁ, ভারত-পাকিস্তান ম্যাচটি একটা বড় ও তীব্র মাত্রার খেলা। আমাদের খেলোয়াড়দের সেরা সুযোগ কাজে লাগাতে বলেছি। আপনার যতটুকু সেরা আছে, সেটাই দিন।’

‘খেলোয়াড় ও দল হিসেবে এটাই আমাদের বিশ্বাস- আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। মূল বিষয় হচ্ছে পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা এবং নিজেদের উপর বিশ্বাস রাখা।’

‘আহমেদাবাদ একটি বড় স্টেডিয়াম এবং প্রচুর ভক্ত খেলা দেখতে আসছে। তাই ভক্তদের সামনে ভালো পারফর্ম করে নায়ক হওয়ার জন্য এটা সুবর্ণ সুযোগ।’

১৯৯২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান দলের মধ্যে তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণ ছিল। এবারের দলটির ভেতরেও সেটি লক্ষ্য করা যাচ্ছে। স্বাগতিকদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করে খেলাটাকেই বাবর গুরুত্ব দিচ্ছেন।

‘আমরা অভিজ্ঞতার মাধ্যমে চাপ সামলাতে শিখি। আপনি যত বেশি চাপের ভেতর দিয়ে যাবেন, ততই কীভাবে এটা সামলাবেন তা আরও ভালোভাবে জানবেন। পাকিস্তান-ভারত ম্যাচ সামলাতে নিজেকে শান্ত রাখতে হবে।’

‘সবাইকে বলবো আপনি যখন মাঠে থাকবেন, ব্যাটিং করার সময় বলের দিকে চোখ রাখুন। ব্যাস এটুকুই, বেশি ভাববেন না। শুধু নিজের লক্ষ্যের দিকে স্থির থাকুন।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানবাবরভারতলিড স্পোর্টস
Previous Post

ট্রলের শিকার হয়ে পোস্টই মুছে দিলেন শোয়েব

Next Post

বছরের শেষ ও বিরল সূর্যগ্রহণ আজ

Next Post
আকাশে সূর্যগ্রহণের সময় সূর্য একটি অর্ধবৃত্তের মতো দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের শেষ ও বিরল সূর্যগ্রহণ আজ

বাংলাদেশের সেনা সদস্যরা একটি পরিবহন গাড়িতে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজা থেকে ইসরায়েলিদের মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT