চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছুরি-কাঁচির নিচে যাচ্ছেন স্টোকস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:02 অপরাহ্ন 03, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
স্টোকস ব্যাটিং প্র্যাকটিস করছেন, ক্রিকেট মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ১৮ মাস ধরে হাঁটুর চোটের সঙ্গে যুদ্ধ করে চলা বেন স্টোকস আর নিয়মিত বোলিং করেন না। ব্যাটার হিসেবেই ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করছেন ৩২ বর্ষী তারকা। চোট সারাতে এবার তাকে ছুরি-কাঁচির নিচে যেতে হচ্ছে। বিশ্বকাপ শেষে অস্ত্রোপচার করাবেন।

আগামী বছরের ২৫ জানুয়ারি ভারতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। স্টোকস আশা করছেন, সিরিজের আগে সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।

গত ১ জুলাই লর্ডসে অ্যাশেজে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন থেকে কোনো ফরম্যাটে বল করেননি থ্রি-লায়ন্সদের লাল-বলের অধিনায়ক। ব্যাটার হিসেবে খেলে গেলেও চোট রেহাই দিচ্ছে না।

আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবারের ম্যাচের আগে শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন স্টোকস। বলেছেন, ‘ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আশা করি সুস্থ থাকব। বিশ্বকাপের পর আমার অস্ত্রোপচার হচ্ছে। কবে করানো হবে সে সিদ্ধান্ত নিতে অনেক সময় নেয়া হয়েছে। জানুয়ারির শেষদিকে ভারতে টেস্ট সিরিজের আগে আমার সুস্থ হওয়া উচিৎ।’

অস্ত্রোপচারের পর কতদিন মাঠের বাইরে থাকতে হবে সে ব্যাপারে ইংলিশদের টেস্ট অধিনায়ক বিস্তারিত জানাননি। তাকে ৫-৭ সপ্তাহের জন্য ক্রিকেটে দেখা নাও যেতে পারে। সেক্ষেত্রে ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজে খেলতে পারবেন না। লন্ডনে হাঁটুর সার্জন ডা. অ্যান্ডি উইলিয়ামস স্টোকসের অস্ত্রোপচার করবেন।

২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলে খেলার পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নে স্টোকস বলেছেন, ‘দেখুন, আমাদের এখানে বিশ্বকাপে তিনটি ম্যাচ বাকি আছে। তারপর ভারতের বিপক্ষে একটা লম্বা সিরিজ। এই মুহূর্তে সব চিন্তা সেখানেই সীমাবদ্ধ আছে।’

স্টোকস জানান, বিশ্বকাপ চলাকালীন ব্যায়াম করার সময় হাঁপানিতে ভুগছিলেন। আউটফিল্ডে শাটল রানের পরে বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাতাসের মানের পরিবর্তনের কারণে এমন হয়েছিল।

স্টোকসের ভাষ্য, ‘ভারতের একটি নতুন শহরে গেলে সেখানে বাতাসের মান কিছুটা আলাদা। এটা হাঁপানির একটা কারণ হতে পারে।’

অস্ত্রোপচারের আগে অবশ্য স্টোকস বিশ্বকাপ থেকে তাড়াতাড়ি বিদায়ের পরিকল্পনা করছেন না। টুর্নামেন্টে বাজে পারফরম্যান্স নিয়ে বিশ্বকাপজয়ী তারকার ব্যাখ্যা, ‘আমাদের একটা বিপর্যয়কর বিশ্বকাপ চলছে। এ কথায় চিনি ছিটিয়ে দেয়ার মানে নেই, কারণ এটাই তিতা সত্য। সমস্যা হল, আমরা পঙ্গু হয়ে গেছি। আমরা আগে যেভাবে প্রতিপক্ষকে চাপে ফেলায় সফল হয়েছি, এবার তা পারিনি।’

Tags: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডলিড স্পোর্টসস্টোকস
Previous Post

পঞ্চব্রীহি ধানের উদ্ভাবক ড. আবেদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে কানাডার এমসিজি কলেজ

Next Post

দেশে একটি রাজনৈতিক দল আগুন সন্ত্রাস শুরু করেছে: কৃষিমন্ত্রী

Next Post
কৃষিমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, আশেপাশে সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে একটি রাজনৈতিক দল আগুন সন্ত্রাস শুরু করেছে: কৃষিমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট ম্যাচে ডাচ ক্রিকেটাররা ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্পিন তোপ আর রান আউট হতে হতে ১৭৯ রানে শেষ ডাচরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT