চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবাদা-জানসেন ঝড়ে বিধ্বস্ত অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 অপরাহ্ন 12, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া-বাংলাদেশ ক্রিকেট ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনশতাধিক রানের সংগ্রহ পেয়েছিল সাউথ আফ্রিকা। চ্যালেঞ্জিং স্কোর তাড়ায় নেমে প্রোটিয়া বোলারদের সামনে পাত্তাই পায়নি অজি ব্যাটাররা। রাবাদা-জানসেন ঝড়ে রীতিমত বিধ্বস্ত হয়ে ১৩৪ রানের বড় পরাজয় দেখল অস্ট্রেলিয়া।

লক্ষ্ণৌতে টসে জিতে প্রোটিয়াদের ব্যাটে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। কুইন্টন ডি ককের সেঞ্চুরি ও এইডেন মার্করামের ফিফটিতে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেটে ৩১১ রানের সংগ্রহ পায় সাউথ আফ্রিকা। জবাবে নেমে ৪১তম ওভারের পঞ্চম বলে ১৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা দুই ম্যাচেই হারল অজিরা। অন্যদিকে টানা দুই ম্যাচেই বড় জয়ে টেবিলের শীর্ষে সাউথ আফ্রিকা।

তিন শতাধিক রান তাড়া নেমে শুরুতেই দুই ব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। ষষ্ঠ ও সপ্তম ওভারে দলীয় ২৭ রানে দুই ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারকে ফেরান মার্কো জানসেন ও লুনগি এনগিদি।

দশম ওভারের পঞ্চম বলে দলীয় ৫০ বলে স্টিভেন স্মিথকে ফেরান রাবাদা। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ১৬ বলে ১৯ রান করেন তিনি। এরপর স্কোরবোর্ডে ২০ রান যোগ করে আরও তিন ব্যাটারকে হারায় অস্ট্রেলিয়া। উল্লেখযোগ্য রান না করেই ফেরেন জশ ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিস।

৭০ রানে ৬ ব্যাটারকে হারানোর পর সপ্তম উইকেট জুটিতে ৬৯ রান তোলেন মিচেল স্টার্ক ও মার্নাস লাবুশেন। ৩৩.৩ ওভারে দলীয় ১৩৯ রানে স্টার্ক ফিরে যান জানসেনের শিকার হয়ে। ৫১ বলে ২৭ রান করেন স্টার্ক।

পরের ওভারেই একপ্রান্ত আগলে রাখা লাবুশেনকে ফেরান কেশব মহারাজ। বাভুমার হাতে ক্যাচ দেয়ার আগে ৭৪ বলে ৪৬ রান করেন তিনি। অজিদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস ছিল এটি।

এরপর অধিনায়ক প্যাট কামিন্স ২১ বলে ২২ রান করলেও উল্লেখযোগ্য রান করতে পারেননি বাকীদের কেউ। ৪০.৫ ওভারে তাবরাইজ শামসি হ্যাজেলউডকে ফেরালে গুটিয়ে যায় অজিদের ইনিংস।

প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন কাগিসো রাবাদা। এছাড়া তাবরাইজ শামসি, কেশব মহারাজ ও মার্কো জানসেন নেন একটি করে উইকেট।

এর আগে ব্যাটে নেমে প্রোটিয়াদের উড়ন্ত শুরু এনে দেন ডি কক ও টেম্বা বাভুমা। প্রথম উইকেট জুটিতে আসে ১০৮ রান। ২০তম ওভারের চতুর্থ বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের শিকার হন বাভুমা। ৫৫ বলে ৩৫ রান করেন প্রোটিয়া অধিনায়ক।

২৮.৩ ওভারে দলীয় ১৫৮ রানে রসি ফন ডার ডুসেনকে ফেরান অ্যাডাম জাম্পা। ৩০ বলে ২৬ রান করেন ডুসেন। ৩৫তম ওভারের পঞ্চম বলে দলীয় ১৯৭ রানে ডি কককে বোল্ড করে ফেরান ম্যাক্সওয়েল। ১০৬ বলে ১০৯ রান করেছেন ডি কক। ৮ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংস।

৪৪তম ওভারের প্রথম বলে দলীয় ২৬৩ রানে এইডেন মার্করামকে ফেরান প্যাট কামিন্স। ৪৪ বলে ৫৬ রানের ইনিংস খেলেন মার্করাম, ৭ চার ও এক ছয়ে। পরের ওভারেই হেইনরিখ ক্ল্যাসেনকে ফেরান হ্যাজেলউড। ২৭ বলে ২৯ রান করেন ক্ল্যাসেন।

৪৯তম ওভারের তৃতীয় বলে প্রোটিয়াদের ৩০০ রানে নেন মার্কো জানসেন। ৫০তম ওভারের প্রথম বলে জানসেনকে ফেরান স্টার্ক। ২২ বলে ২৬ রান করেন জানসেন। ওভারের চতুর্থ বলে দলীয় ৩১১ রানে মিলারকে বোল্ড করেন স্টার্ক। পরের দু-বলে আর কোনো রান যোগ করতে পারেননি কাগিসো রাবাদা ও কেশব মহারাজ। দুজনেই অপরাজিত থাকেন শূন্য হাতে।

অজিদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন স্টার্ক ও ম্যাক্সওয়েল। জাম্পা, কামিন্স ও হ্যাজেলউড নেন একটি করে উইকেট।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডজানসেনডি ককমার্করামরাবাদালিড স্পোর্টসসাউথ আফ্রিকাস্টার্ক
Previous Post

‘কোনো পেসারই হতাশ না’

Next Post

‘দেশ ও জাতির যেকোন প্রয়োজনে স্কাউটরা সদা প্রস্তুত’

Next Post
স্কাউটরা দেশের জন্য প্রস্তুত, নেতৃবৃন্দের সাথে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশ ও জাতির যেকোন প্রয়োজনে স্কাউটরা সদা প্রস্তুত’

মন্দিরে নিরাপত্তা নিয়ে আলোচনা করছে ধর্মীয় ও সমাজকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদকাসক্ত ব্যক্তিকে মন্দিরে নিরাপত্তার দায়িত্ব দেয়া যাবে না: ডেপুটি স্পিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT