চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিজ্ঞতা দিয়েই উতরে গেছেন মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:34 অপরাহ্ন 04, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার মাহমুদউল্লাহ ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অফফর্মের কারণে দল থেকে বাদ পড়েছিলেন। এশিয়া কাপের স্কোয়াডেও ছিলেন না। অনেকেই মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ারের শেষ তখন দেখে ফেলেছিলেন। এশিয়া কাপে ভরাডুবির পর নানা আলোচনা-সমালোচনার শেষে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ফের ডাক পান। এরপর থেকেই ছন্দে ফিরে তার ব্যাটে আসছে রান।

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন মনে করেন অভিজ্ঞতার কারণেই মাহমুদউল্লাহ বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমনটাই বলেন।

‘মাহমুদউল্লাহ অনেক ভাগ্যবান যে বড় বিরতির পর সে এখানে এসে পারফর্ম করেছে। একটা বড় ব্যাপার হল মাহমুদউল্লাহর অভিজ্ঞতাটা ছিল। তাই সে উতরে গেছে। হয়তো বা অনেকে এমনটা করতে পারবে না।’

সাউথ আফ্রিকার বিপক্ষে ছয়ে নেমে ১১১ বলে ১১১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ৮১ রানে ৬ ব্যাটারকে হারানোর পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে টাইগারদের হাল ধরেন অভিজ্ঞ তারকা। পাকিস্তানের বিপক্ষেও টপঅর্ডারের ব্যর্থতার পর দলের হাল ধরে ফিফটির দেখা পান সাইলেন্ট কিলার খ্যাত এ ক্রিকেটার।

বিশ্বকাপে টাইগার স্কোয়াডের সবাই এক সঙ্গে অফফর্মে যাওয়ায় বিশ্বকাপে এবার দলটির হয়েছে ভরাডুবি। কোনো ম্যাচেই লড়াই করার মানসিকতাই দেখা যায়নি। ব্যতিক্রম শুধু ৩৭ বর্ষী মাহমুদউল্লাহ। ছয় ম্যাচে ৬৮.৫০ গড়ে ৮৯.২৫ স্ট্রাইক রেটে এক ফিফটি ও এক সেঞ্চুরিসহ করেছেন ২৭৪ রান। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে চলতি আসরে তিনিই সর্বাধিক রান সংগ্রাহক। যদিও তার ব্যক্তিগত পারফরম্যান্স দলের কাজে আসেনি বলেই হতাশা প্রকাশ করলেন সুজন।

‘মাহমুদউল্লাহ ভালো ক্রিকেট খেলেছে। ভালো একটা হান্ড্রেড করেছে। এটা আমাদের কোনো কাজে আসেনি। ব্যক্তিগত মাইলফলক হিসেবে রিয়াদের পারফরম্যান্স দারুণ ছিল।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশমাহমুদউল্লাহলিড স্পোর্টসসুজন
Previous Post

দিনাজপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Next Post

রেইনড্যান্স উৎসবে সেরা ছবির পুরস্কার পেলেন নুহাশ

Next Post
নুহাশ রাইনের রেইনড্যান্স উৎসবের সেরা ছবির পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেইনড্যান্স উৎসবে সেরা ছবির পুরস্কার পেলেন নুহাশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশি নেত্রী, জাতীয় নেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT