চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন-মোস্তাফিজদের কোথায় রেখে যাচ্ছেন ডোনাল্ড?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 10, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার কোচ ডোনাল্ডের সঙ্গে তাসকিন-মোস্তাফিজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্বে বিশ্বকাপের পর আর থাকছেন না অ্যালান ডোনাল্ড। চুক্তির মেয়াদ একবছর বাড়াতে সম্মত হলেও পরিবারকে সময় দিতে টাইগারদের দায়িত্ব আর চালিয়ে যেতে চান না। তবে বাংলাদেশের পেসারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথাও গণমাধ্যমে বলেছেন।

৫৭ বর্ষী ডোনাল্ড ২০২২ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্বে আসেন। তিনি পেসারদের মান উন্নয়নে ভূমিকা রেখে প্রশংসিত হন। টিম টাইগার্স এখন নিয়মিত সব ফরম্যাটে তিনজন পেসার নিয়ে একাদশ সাজানোর আত্মবিশ্বাস পেয়েছে। পাইপলাইনও শক্তিশালী হয়েছে ইবাদত-খালেদদের।

তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং হাসান মাহমুদ পেস আক্রমণ সামনে থেকে সামলাচ্ছেন। ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াডে না থাকা ইবাদত হোসেন লাল-সাদা বলের ক্রিকেটে জাত চিনিয়েছেন। মোস্তাফিজুর রহমান ফর্মে ফিরেছেন, তানজিম হাসান সাকিবও ভালো করছেন।

চলে যাওয়ার আগে সাক্ষাৎকারে ডোনাল্ড বলেছেন, ‘বিশ্বকাপের সময় আমিই প্রথম ব্যক্তি হিসেবে মৌখিকভাবে চুক্তির প্রস্তাব গ্রহণ করেছিলাম। চুক্তিতে সই করিনি। তবে চুক্তির মেয়াদ একবছর বাড়ানোর জন্য ঢাকায় ফিরতে প্রস্তুত ছিলাম। কীভাবে আমরা এই ফাস্ট-বোলিং গ্রুপটিকে আরও সম্প্রসারিত করতে পারি, তা দেখতে রোমাঞ্চিত ছিলাম।’

‘আমার তাৎক্ষণিক ভাবনায়, ১২ মাস দীর্ঘ সময়ের মতো ও সময়সূচি খুব ব্যস্ত মনে হচ্ছে। পরিবার নিয়ে ভাবতে শুরু করলাম। দুবছর বয়সী নাতিকে আমি খুব মিস করি।’

টাইগার পেসারদের উন্নতিতে আনন্দের কথাই জানিয়েছেন প্রোটিয়াদের সাবেক পেসার। বিদায়ের আগে সবার মঙ্গল কামনা করে আবেগ, অনুভূতি ও মনোভাবের কথা স্পষ্ট করেছেন।

‘এই ফাস্ট বোলিং গ্রুপটি বেশ জনপ্রিয় হয়েছে, তাতে আমি অভিভূত। আমার জন্য সমর্থন পাওয়াটা মন ছুঁয়ে যাওয়ার মতো ছিল। বাংলাদেশের মঙ্গল কামনা করছি। আগামী মাস ও বছরগুলোতে তাদের অগ্রগতি অনুসরণ করব, তারা কীভাবে যেতে থাকে, সেটা দেখবো। আমি এই ফাস্ট বোলিং গ্রুপের সবার ভালো বন্ধু হয়েছি। শুধু তরুণদেরই নয়, যারা ছিটকে গেছে তাদেরও। তারা যেভাবে সব ফরম্যাটে উন্নতি করেছে, তাতে আমি সত্যিই আশ্চর্য হয়েছি। গর্জে উঠতে পারার মতো মানসিকতা গ্রহণ করেছে।’

‘সবসময় কাজগুলোকে মৌলিক এবং সহজ রেখেছি। কফি পান, দুপুরের খাবার খাওয়া, কোন মানসিকতার ভেতর গিয়েছে সেগুলো সাপ্তাহিকভাবে দেখাটা গুরুত্বপূর্ণ ছিল। সভায় সংক্ষিপ্ত আকারে কথা হতো। নিজেদের লক্ষ্য এবং শিক্ষণীয় যা ছিল, তা আমরা এগিয়ে নিয়েছি।’

‘সত্যিই তাদের জন্য গর্বিত। এখন থেকে যারাই তাদের যত্ন নিক না কেনো, আমি জানি যে তাদের কাজ করার জন্য একটি ভালো প্ল্যাটফর্মসহ সুন্দর স্থানে রেখে যাচ্ছি। এখন মূলত বাবা, স্বামী ও দাদা হিসেবে আমার বাড়িতে ফিরে যাওয়ায় সময়।’

নিজ দেশ সাউথ আফ্রিকায় ফিরে গেলেও বাংলাদেশের ফাস্ট বোলারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না ডোনাল্ড। সাদাবিদ্যুৎ খ্যাত সাবেক পেসার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবার সাথে যোগাযোগ অব্যাহত রাখার অঙ্গীকার করছেন।

‘আপনি যে মুহূর্তে একটি সংস্থা বা একটি দল ছেড়ে যান, নিজেকে সেই সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিচ্ছিন্ন করেন। আমি খেলোয়াড়দের বলেছি সেই গ্রুপটি চালু রাখব। যখনই খেলোয়াড়রা মনে করবে তারা চ্যাট করতে চায়, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবে। আমরা একটি গ্রুপ চ্যাট করতে পারি। সেজন্য বলেছিলাম, তাদের সাথে যোগাযোগ রাখতে চাই। এখানে শুধু হালকা আলোচনাই হোক বা ক্রিকেট নিয়ে চ্যাট হোক।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডডোনাল্ডবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

নিখোঁজ আনুশকার খোঁজ পেয়েছেন সানি!

Next Post

আসছে ম্যাথিউয়ের বায়োপিক, অভিনয় করছেন কে?

Next Post
অভিনেতা ম্যাথিউর বায়োপিকের জন্য ছবি, দুই অভিনেতার ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসছে ম্যাথিউয়ের বায়োপিক, অভিনয় করছেন কে?

বাংলাদেশের সিনেমা ‘যন্ত্রণা’ এর পোস্টার, প্রধান চরিত্ররা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের ২৪ প্রেক্ষাগৃহে ‘যন্ত্রণা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT