চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শেষ পাঁচে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:53 অপরাহ্ন 06, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেট খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ শুরু হতে চলেছে বাংলাদেশের। শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় গড়াবে লড়াই। মাঠে নামার আগে ওয়ানডের পরিসংখ্যান বলছে দু’দুলের মুখোমুখিতে এগিয়ে টাইগার বাহিনী। শেষ পাঁচ দেখায় আবার জয়ের পাল্লা ভারী আফগানদের।

ওয়ানডেতে বাংলাদেশ-আফগানিস্তান মুখোমুখি হয়েছে ১৫ বার। টাইগারদের জয় ৯ ম্যাচে, আফগানরা জিতেছে ৬ ম্যাচে। শেষ পাঁচ দেখায় আফগানদের বিপক্ষে ২টি জয়ের বিপরীতে ৩টিতে হেরেছে বাংলাদেশ।

গতবছর ফেব্রুয়ারিতে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের হোম সিরিজ খেলেছিল বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচে জিতে সিরিজ নিজেদের করে শেষ ম্যাচে হারে বাংলাদেশ। পরে এবছর জুলাইয়ে ঘরের মাঠে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে প্রথম দুটিতে হারে টিম টাইগার্স। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ১২৬ রানে আফগানদের গুটিয়ে ৭ উইকেটে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল।

বাংলাদেশ-আফগানিস্তান সবশেষ মুখোমুখি হয় এশিয়া কাপে গ্রুপপর্বে। লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচে আগে ব্যাটে নেমে ৫ উইকেটে ৩৩৪ রান তোলে সাকিব আল হাসানের দল। আফগানদের ২৪৫ রানে গুটিয়ে ৮৯ রানের জয় পায় বাংলাদেশ।

ওয়ানডে বিশ্বকাপে দুদলের দেখা হয়েছে দুবার। মুখোমুখিতে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই। দুটিতেই জিতেছে টিম টাইগার্স। সবশেষ ২০১৯ বিশ্বকাপে সাউদাম্পটনে আফগানদের বিপক্ষে ৬২ রানে জয় তোলে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাটে নেমে ৯ উইকেটে ২৬২ রান তুলে পরে ৪৫ ওভারে ২০০ রানে আফগানদের গুটিয়ে দেয় টাইগার দল।

বিশ্বকাপে দুদল প্রথমবার মুখোমুখি হয় ২০১৫ আসরে। ওভালে ১০৫ রানের বড় জয় তুলেছিল টিম টাইগার্স। টসে জিতে আগে ব্যাটে নেমে ২৬৭ রানের সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। পর আফগানদের গুটিয়ে দিয়েছিল ১৬২ রানে।

Tags: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডধর্মশালাবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
Previous Post

সাংবাদিকদের ভালো-মন্দ তো মালিকদের দেখতে হবে: প্রধানমন্ত্রী

Next Post

পাওয়ার ব্যাংকে লুকানো ১১ স্বর্ণবার আটক

Next Post
স্বর্ণবারসহ একজন আটক, পুলিশ ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাওয়ার ব্যাংকে লুকানো ১১ স্বর্ণবার আটক

শিক্ষামন্ত্রী বিএনপি-জামায়াতের সহিংসতা নিয়ে সচেতন থাকার আহ্বান জানান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াতের সহিংসতা বিষয়ে সজাগ থাকতে হবে: শিক্ষামন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT