চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাংলাদেশের বিপক্ষে আমাদের হারা উচিৎ হয়নি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 24, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
আফগানিস্তানের ক্রিকেটার জেতার পর উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের পর পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের চিত্রপট পাল্টেছে আফগানিস্তান। পাঁচ ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানি থেকে আফগানরা ছয় নম্বরে উঠে এসেছে। শক্তিশালী দুই দলের সঙ্গে জয়ের পরও আফসোস করছেন অলরাউন্ডার মোহাম্মাদ নবী। আফগানদের এ অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশের বিপক্ষে পরাজয় মানতে পারছে না।

চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে পাকিস্তানকে ৮ উইকেটে হারানোর আনন্দের মাঝেই বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন নবী। বললেন, ‘বাংলাদেশের বিপক্ষে আমাদের হারা উচিৎ হয়নি। কিন্তু এখনো টুর্নামেন্টের অর্ধেক শেষ হয়েছে। আমরা মাঠে দর্শকদের সামনে ল্যাপ অব অনার দিয়েছি। আশা করি পুনেতেও তারা আমাদের সমর্থন করবে।’

আগামী ৩০ অক্টোবর পুনেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে হাসমতউল্লাহ শহিদীর দল। মূলত, এ ম্যাচের জন্যই নবী দর্শকদের কাছে আগাম সমর্থন চেয়ে রাখলেন।

সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে জয়ের পর নিজের আবেগ লুকাননি আফগান অলরাউন্ডার। টানা ৭ ম্যাচে হারের পর অবশেষে ওয়ানডে ফরম্যাটে নিজেদের প্রতিবেশী দেশকে হারিয়ে বিশ্বকাপ রাঙিয়ে দেয়াকে বিশেষ উপলক্ষ হিসেবেই দেখছেন।

‘পুরো আফগানিস্তানের জন্য বড় মুহূর্ত। পাকিস্তানের বিপক্ষে আমরা আটটি ম্যাচ খেলেছি এবং বড় একটা ইভেন্টে এসে জিতেছি। আজকের মুহূর্তটি অসাধারণ। আমরা ইংল্যান্ডকেও হারিয়েছিলাম, এখন পাকিস্তানকে হারালাম। দল এখন বেশ আত্মবিশ্বাসী। আগে শেষ মুহূর্তে আমরা পাকিস্তানের কাছে হেরে যেতাম।’

Tags: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনবীপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন ছটকু আহমেদ এবং ইমরুল শাহেদ

Next Post

ঝাকড়া চুলের ক্রিকেটভক্ত শাহীনের গল্প

Next Post
ক্রিকেটভক্ত শাহীনের সঙ্গে একজন ব্যক্তির সাক্ষাৎকার, ঝাকড়া চুলের ক্রিকেটপ্রেমী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝাকড়া চুলের ক্রিকেটভক্ত শাহীনের গল্প

বরিশালে হামুন মোকাবেলায় প্রস্তুতি নিয়ে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

হামুন মোকাবেলায় বরিশালে সার্বিক প্রস্তুতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT