চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামনের প্রতিটি ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন কামিন্স

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 অপরাহ্ন 15, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেয়ালে পিঠ ঠেকে গেছে অস্ট্রেলিয়ার। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের কাছে ৬ উইকেটে পরাজয়ের পর দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার কাছে হেরেছে ১৩৪ রানে। দুই ম্যাচে শোচনীয়ভাবে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া অজিরা। এমনকি সামনের প্রতিটি ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন অধিনায়ক প্যাট কামিন্স।

সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় গড়াবে লড়াই। গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে রোববার সংবাদ সম্মলনে কামিন্স বলেছেন, ‘এখন প্রতিটি ম্যাচই তাদের জন্য ফাইনাল এবং আমরা পরিস্থিতি বদলে দিতে চাই।’

অজি অধিনায়ক বলেছেন, ‘আমরা খুব একটা ভালো জায়গায় নেই। আমার মনে হয়, শেষ ম্যাচের পর আমরা সবাই কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। তবে গত কয়েকদিন আমরা সবাই খুব ভালো অবস্থায় আছি। সবাই নিজেদের সেরাটা দিতে প্রস্তুত। সবাই চেষ্টা করতে চায় এবং নিজেদের ভুলগুলো সংশোধন করতে চায়। সব মিলিয়ে দলের মানসিকতা খুবই দারুণ। পরিস্থিতি বদলে দিতে সবাই এখন মরিয়া।’

‘প্রথমত আমরা জিততে চাই। আমাদের শুরুটা মোটেই ভালো হয়নি, তবে আশা করি পরিস্থিতি বদলে দিতে পারব। আমি মনে করি, আমরা শেষ দিকে (আগের ম্যাচে) খুব ভালো বল করেছি। তবে তারা পুরো ইনিংসে ভালো বল করেছে। শেষ ম্যাচে কাটার খুব ভালো কাজ করেছে। আর এখানকার মাঠ কিছুটা বড় হওয়ায় কাটারে ভালো সহায়তা পাওয়া যায়।’

দেয়ালে পিঠ ঠেকে গেছে অস্ট্রেলিয়ার। বিষয়টি মনে করিয়ে দিয়ে কামিন্স বলেছেন, ‘আমরা এখন ২-০ তে পিছিয়ে আছি। আমাদের জেতা শুরু করতে হবে এবং খুব দ্রুতই। এখন প্রতিটি ম্যাচই অনেকটা ফাইনালের মতো। সবগুলো ম্যাচ আমাদের জিততে হবে।’

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকামিন্সলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

গাজা উপত্যকায় ইসরায়েলের স্থল অভিযান নিয়ে ইরানের সতর্ক বার্তা

Next Post

আবাসিক হোটেল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

Next Post
আবাসিক হোটেল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আবাসিক হোটেল থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

ইংল্যান্ড ক্রিকেটার মাঠে প্রস্তুত, মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা যতটা আশা করেছিলাম ততটা শিশির পড়েনি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT