চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব নিয়ম ভেঙে দেশে যায়নি, সমস্যায় জর্জরিত হইনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 27, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়দের ব্যাটিং ও বোলিং দৃশ্য, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘টিম ম্যানেজমেন্টের সাথে সাকিব যখন কথা বলেছে, তার ব্যাটিং নিয়ে একটু অনুশীলন দরকার। আবার সেদিন আমাদের বিশ্রামের দিন ছিল। কলকাতা থেকে কাছে ছিল। এজন্য আসলে গিয়েছে। আসলে অন্যকোনো কারণে দেশে যায় নাই। কোচ আর ম্যানেজমেন্ট যখন বলেছে আচ্ছা ঠিক আছে, তখন গেছে। কোনো নিয়ম ভঙ্গ করে যায় নাই। অনুমতি নিয়েই গিয়েছে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে কলকাতায় না গিয়ে সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে এমন পরিষ্কার তথ্যই দিলেন তাসকিন আহমেদ। শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানালেন, টাইগার অধিনায়কের দেশে যাওয়ার বিষয়টি দলের সবাই ইতিবাচকভাবেই নিয়েছে।

আসরে এপর্যন্ত ৪ ম্যাচে নেমে নামের সুবিচার করতে পারেননি টাইগারদের বাঁহাতি বিশ্বসেরা অলরাউন্ডার। ব্যাটিংয়ে সময় ভালো যাচ্ছে না ৩৬ বর্ষী সাকিবের। মূলত ব্যাটিং নিয়ে কাজ করতেই তার হুট করে দেশে ফেরার বিষয়টির আরও বিস্তারিত ব্যাখ্যা দিলেন তাসকিন।

‘তিনি ফিরে আসার পর দারুণ সময় পার করেছি। উন্নতির জন্য দেশে গেছেন। আপনারা জানেন প্রত্যাশামতো তিনি ব্যাটিং করতে পারছেন না। আমাদের দলের ভালোর জন্য, নির্দিষ্ট কিছু অনুশীলনের জন্য গিয়েছিলেন। আমি মনে করি তাকে আমাদের আপ্রিশিয়েট করা উচিৎ। বিসিবির ম্যানেজমেন্টের সঙ্গে তিনি কথা বলেছিলেন। আমাদের অফিশিয়াল অনুশীলনের সময় তিনি এখানেই ছিলেন। আমরা কোনো সমস্যায় জর্জরিত হইনি।’

দুঃসময় উৎরাতে শৈশবের গুরু নাজমুল আবেদীন ফাহিমের শরণাপন্ন হয়েছেন সাকিব। আগে আইপিএলে খেলার সময়ে বাজে পারফরম্যান্সের জন্য কোচ সালাহউদ্দিনকে ভারতে উড়িয়ে নিয়েছিলেন একান্ত অনুশীলন সারতে। তার সুফলও পেয়েছিলেন। এবার নিজেই দেশে এসে মিরপুরে কাজ করে গেছেন কোচ নাজমুলের সঙ্গে।

অধিনায়ক হওয়ায় সাকিব বাড়তি সুবিধা পাচ্ছেন কিনা- এমন প্রশ্নে যেন ইয়র্কারই ছুঁড়েছেন টাইগার পেসার। বলেছেন, ‘দেশে যাওয়ার পর ৪ ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছে। পরেরদিনই অনুশীলন করে আবার চলে এসেছে। আমরা খেলোয়াড়রা অ্যাপ্রিশিয়েট করেছি। আমাদের দলের জন্য তার ব্যাটিংটা এতটাই গুরুত্বপূর্ণ যে, সেও মরিয়া কীভাবে ভালো করা যায়।’

‘তার আসার পর আমাদের দলের সবাই একটা ডিনার করেছি। একটা ভালো সময় কাটিয়েছি। আশা করছি সামনে নতুন করে শুরু করবো ভালো কিছু করে। চারটা ম্যাচ আছে, এই চারটা ম্যাচও যদি ভালো খেলতে পারি, তাহলে ভিন্ন কিছু হতে পারে। এখন আসলে কালকের ম্যাচটাই মূল ফোকাস।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডতাসকিননেদারল্যান্ডসবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
Previous Post

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর প্রবেশমুখে বাড়তি নজরদারি

Next Post

বাংলাদেশ বিনির্মাণে আসছে সুনীল অর্থনীতি

Next Post
সাগরে সূর্যের আলো পড়ছে, মাছের ঝাঁক জলজ পরিবেশে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ বিনির্মাণে আসছে সুনীল অর্থনীতি

র‍্যাবের মোটরসাইকেল টহল নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীতে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT