চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থদের মনে কী চলছে জানেন না সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 অপরাহ্ন 28, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে ব্যাটিং প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপের মঞ্চে অপেক্ষাকৃত খর্ব শক্তির নেদারল্যান্ডসের বিপক্ষেও পরাজয় দেখেছে বাংলাদেশ। বল হাতে ভালো করলেও ব্যাটারদের ব্যর্থতায় বিধ্বস্ত হয়েছে টিম টাইগার্স। দলের এমন পরাজয়ে হতাশ অধিনায়ক সাকিব আল হাসান। অনেকটা আক্ষেপ নিয়েই জানালেন, সতীর্থদের মনে কী চলছে জানেন না তিনি।

আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও সাউথ আফ্রিকার বিপক্ষে দাঁড়াতেই পারেনি টিম টাইগার্স। নিজেদের ষষ্ঠ ম্যাচে ডাচদের বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতায় হেরেছে ৮৭ রানে।

টানা পাঁচ পরাজয়ে সেমির পথ থেকে ছিটকে গেল বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন টাইগার অধিনায়ক। নেদারল্যান্ডস ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে কিছুটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক। বলেছেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা সংগ্রাম করেছি, আমি জানি না খেলোয়াড়দের মনে কী চলছে।’

ডাচদের বিপক্ষে পরাজয় নিয়ে সাকিব বলেন, ‘আমি মনে করি, আমরা ভাল বল করেছি। কিন্তু মাঠে আমরা পিছিয়ে ছিলাম। আমাদের অবস্থান থেকে তাদেরকে ১৬০-১৭০ রানে আটকানো উচিত ছিল। তবে পুরো টুর্ণামেন্ট জুড়েই ব্যাট হাতে খারাপ করেছি, আর এটিই হচ্ছে সবচেয়ে খারাপ।’

ডাচদের বিপক্ষে পরাজয়ের পর কাগজে-কলমে সেমিফাইনালের পথ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তবে ভালো অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে চান সাকিব। বলেছেন, এখনও আমাদের সামনে বেশকিছু ম্যাচ আছে। আমাদের উপরের দিকে (টেবিলের) উঠতে হবে। আমি জানি এটি কঠিন, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। যাতে ভালো অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করতে পারি।

এর আগে কলকাতার ইডেন গার্ডেন্সে টসে জিতে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২২৯ রানে থামে ডাচবাহিনী। জবাবে নেমে ৪২.২ ওভারে ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনেদারল্যান্ডসবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
Previous Post

সাংবাদিকদের ওপর হামলায় জাতীয় প্রেস ক্লাবের নিন্দা

Next Post

সাংবাদিকদের ওপর হামলায় এডিটরস গিল্ডের নিন্দা

Next Post
এডিটরস গিল্ড বাংলাদেশের লোগো, সাংবাদিকদের ওপর হামলার নিন্দা জানানো. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের ওপর হামলায় এডিটরস গিল্ডের নিন্দা

আহত আনসার সদস্যদের পা মোড়ানো অবস্থায় দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির সমাবেশে ২৫ আনসার আহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT