চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বল্প পুঁজি নিয়েই লড়ছে প্রোটিয়ারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 16, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অজি বোলারদের দাপুটে বোলিংয়ে সংগ্রহটা খুব একটা বড় করতে পারেনি সাউথ আফ্রিকা। বল হাতেও শুরুর দিকে নিজেদের তেমন জানান দিতে পারেনি তারা। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় মরিয়া প্রোটিয়া বোলাররা। অজিদের তিন টপঅর্ডারকে ফিরিয়ে স্বল্প পুঁজি নিয়েও লড়াই জমিয়ে তুলছে টেম্বা বাভুমার দল।

রোববার ফাইনালে ভারতের সঙ্গী হওয়ার লড়াইয়ে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ব্যাটে নেমে ইনিংসের দুই বল বাকি থাকতে ২১২ রানে গুটিয়ে যায় তার দল। জবাবে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ১৮ ওভারে ৩ উইকেটে ১১৮ রান। স্মিথ ২২ বলে ১১ রানে ও মার্নাস লাবুশেন ১৫ বলে ৭ রানে ক্রিজে আছেন।

প্রোটিয়াদের সংগ্রহ তাড়া করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে তোলেন ৬০ রান। সপ্তম ওভারের প্রথম বলে ওয়ার্নার আউট হলে জুটি ভাঙে। ১৮ বলে ২৯ রান করে মার্করামের শিকার হয়ে ফেরেন অজি ওপেনার।

পরের ওভারেই দ্বিতীয় ব্যাটারকে হারায় প্যাট কামিন্সের দল। রানের খাতা খোলার আগেই রাবাদার শিকার হয়ে ফিরে যান মিচেল মার্শ।

এরপর স্টিভেন স্মিথকে নিয়ে ৪৫ রানের জুটি গড়ে ফিরে যান ট্রাভিস হেড। ১৫তম ওভারের প্রথম বলে দলীয় ১০৬ রানে কেশব মহারাজের শিকার হন তিনি। নয়টি চার ও দুটি ছক্কায় ৪৮ বলে ৬২ রান করেন এই ওপেনার।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩কামিন্সক্লাসেনবাভুমামিলারসাউথ আফ্রিকাসেমিফাইনালস্টার্কহ্যাজেলউড
Previous Post

কোহলির এখনও শেষ হয়নি, বলছেন গাঙ্গুলি

Next Post

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে: দুর্যোগ প্রতিমন্ত্রী

Next Post
দুর্যোগ প্রস্তুতি বিষয়ক আলোচনা সভায় কর্মকর্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে: দুর্যোগ প্রতিমন্ত্রী

জনপ্রিয় রাজনীতিবিদ গণতন্ত্রের জন্য কাজ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত হরতাল ঘোষণা বিএনপির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT