চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টেস্টের আগে আমি সাদা বলের ক্রিকেট ছাড়ব’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 13, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার সাদা বলের ক্রিকেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন, মাঠে বসে ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালের আগে ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে নিজের ভাবনা সামনে এনেছেন মিচেল স্টার্ক। অজিদের বাঁহাতি পেসার বলেছেন, টেস্টের আগেই সাদা বলের ক্রিকেট থেকে অবসর নেবেন। আগামী ওয়ানডে বিশ্বকাপে না খেলার কথা জানালেও অবশ্য এখনই একদিনের ক্রিকেট ছাড়ছেন না স্টার্ক।

স্টার্ক ১১৯ ওয়ানডেতে ২৩.১৭ গড়ে পেয়েছেন ২৩০ উইকেট। ২০২৭ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৩৭ বছর। চার বছর পর একদিনের ক্রিকেটের বৈশ্বিক আসরে তাই না খেলার ঘোষণা দিয়েছেন।

আগামী ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার পরবর্তী ওয়ানডে সিরিজ। পরে সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের আগ পর্যন্ত তাদের কোনো খেলার সূচি নেই। ২০২৫ সালে পাকিস্তানে হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত স্টার্ক ওয়ানডে খেলবেন কিনা, সেটিও নিশ্চিত নয়।

সেমিতে খেলতে কলকাতায় এখন অস্ট্রেলিয়া। সেখানে ৩৩ বর্ষী পেসার বলেছেন, ‘আমি বিশ্বকাপের পরও খেলা চালিয়ে যেতে চাই। তবে নিঃসন্দেহে পরের বিশ্বকাপে খেলতে পারবো না। এ ব্যাপারে আমার কোনো দৃষ্টিভঙ্গি নেই। চার বছর অনেক দীর্ঘ সময়।’

‘সবসময় এই মানসিকতা রেখেছি যে, টেস্ট ক্রিকেট আমার জন্য গাছের শীর্ষ চূড়া। টেস্ট ক্রিকেট ছাড়ার আগে বাকি ফরম্যাটগুলা খেলা বাদ দিবো। আমার জন্য অস্ট্রেলিয়ার হয়ে সেমিফাইনাল আরেকটি একদিনের ম্যাচ। ওয়ানডের রাস্তা আমার এখনও শেষ হয়নি।’

অ্যাশেজ সিরিজের পর থেকে শরীরের নানা জায়গায় চোট বয়ে বেড়াচ্ছেন স্টার্ক। সেপ্টেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। বিশ্বকাপে ৪৩.৯০ গড়ে ৬.৫৫ ইকোনমি রেটে ১০ উইকেট নিয়ে নামের সুবিচার করতে পারেননি। স্টার্কের মতে অবশ্য এবারের টুর্নামেন্টে তিনি একাই নন, অনেক ফাস্ট বোলারই কঠিন সময় পার করছেন।

‘আমি অবশ্যই গত দুটি বিশ্বকাপের মতো একই পর্যায়ে পারফর্মের অবস্থায় ছিলাম না। তবে এখন আবারো প্রভাব বিস্তারের সুযোগ রয়েছে।’

‘অবশ্যই নির্দিষ্ট উইকেটে প্রথমে বোলিং করা, নতুন বলে প্রথম ১০ ওভারে দুই ফিল্ডারকে বৃত্তের বাইরে রেখে বোলিং করা আমার মনে হয় সবচেয়ে কঠিন সময় ছিল। খেলা চলার সঙ্গে সঙ্গে যখন উইকেট সম্পর্কে কিছুটা বুঝতে পারবেন, তখন এটি কান্নার গল্প নয়, একদিনের ক্রিকেটের রূপ জানবেন। বোলারদের শুধু ঠিকঠাক বল করার উপায় খুঁজে বের করতে হবে।’

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডলিড স্পোর্টসস্টার্ক
Previous Post

মন্ত্রিসভায় যোগ দিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন

Next Post

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন ঋষি সুনাক

Next Post
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর বরখাস্তের খবরের সাথে সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন ঋষি সুনাক

একজন বৃদ্ধ ব্যক্তি অন্য একজনের সাথে কথা বলছেন, অন্যরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা নয়, যেন জীবন দেখছি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT