চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার সেমি না হলে কে যাবে ফাইনালে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:36 অপরাহ্ন 14, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার আবহাওয়ার দিকে এখন সবার নজর। বিশ্বকাপে দ্বিতীয় সেমিফাইনালের ভেন্যু শহরটির ঐতিহ্যবাহী স্টেডিয়াম ইডেন গার্ডেন্স। ফাইনালে যাওয়ার লড়াইয়ে যেখানে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। খেলা ঘিরে যতটা না কথা চলছে, তার চেয়ে বেশি আলোচনায় রয়েছে বৃষ্টি শঙ্কার বিষয়টি।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাচ গড়াবে। আবহাওয়ার পূর্বাভাস আপাতত সুখবর দিচ্ছে না। ম্যাচ চলাকালীন সময়ে ৪৩ থেকে ৬৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা আছে।

এমনকি শুক্রবার রিজার্ভ ডেতে খেলা গড়ালে, বৃষ্টির শঙ্কা আছে সেদিনেও। শুরুতে ২২ শতাংশ হওয়ার সম্ভাবনা থাকলেও রাতে বৃষ্টি বেড়ে ৪০ শতাংশে দাঁড়াতে পারে।

আম্পায়াররা নির্ধারিত দিনে ম্যাচ সম্পূর্ণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। নির্ধারিত ৫০ ওভারের খেলা সম্ভব না হলে কমিয়ে অন্তত ২০ ওভার হবে। সেটিও সম্ভব না হলে রিজার্ভ ডেতে ম্যাচ গড়াবে। ২০১৯ বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ডে ভারত এবং নিউজিল্যান্ডের সেমি রিজার্ভ ডেতে গড়িয়েছিল।

রিজার্ভ ডেতে খেলা হলে কোন নিয়মে পরিচালিত হবে, সেটি আইসিসি প্লেইং কন্ডিশন জানিয়ে রেখেছে। মূলত দুটি পরিস্থিতির কথা মাথায় রেখে সাজানো হয়েছে প্লেইং কন্ডিশন।

উদাহরণ-১: ৫০ ওভারের ম্যাচ শুরুর পর ১৯ ওভারে বৃষ্টির বাধায় থেমে গেলে, এরপর ৪৬ ওভারে কমিয়ে আনা হবে। পুনরায় বল মাঠে গড়ানোর আগে যদি বৃষ্টির কারণে নির্ধারিত দিনের খেলা পরিত্যক্ত হয়, তাহলে রিজার্ভ ডেতে আর ওভার কমানোর নিয়মটি প্রযোজ্য হবে না। ৫০ ওভারের ম্যাচই হবে। রিজার্ভ ডেতেও বৃষ্টি হলে ওভার আরও কমতে পারে।

উদাহরণ-২: ৫০ ওভারের ম্যাচ শুরুর পর ১৯ ওভারে বৃষ্টির বাধায় থেমে গেলে, এরপর ৪৬ ওভারে কমিয়ে আনা হবে। খেলা আবার শুরুর পর এক ওভার মাঠে গড়ালে, এরপর বৃষ্টিতে দিনের জন্য পরিত্যক্ত হলে রিজার্ভ ডেতে ৪৬ ওভারের ম্যাচ হবে। তবে রিজার্ভ ডেতেও বৃষ্টি হলে ওভার আরও কমতে পারে।

নির্ধারিত ও রিজার্ভ ডে মিলিয়ে ম্যাচে যদি দুদলের ব্যাটিং ইনিংস ন্যূনতম ২০ ওভার না হয়, তাহলে ম্যাচ পরিত্যক্ত হবে। সেক্ষেত্রে লিগপর্বে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলটি ফাইনালে উঠবে।

নয় ম্যাচে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার পয়েন্ট সমান ১৪। রানরেটে এগিয়ে থাকায় টেবিলের দুই নম্বরে অবস্থান করা প্রোটিয়ারা সেক্ষেত্রে প্রথমবারের মতো খেলবে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল।

Tags: অস্ট্রেলিয়াইডেন গার্ডেন্সওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডকলকাতালিড স্পোর্টসসাউথ আফ্রিকা
Previous Post

ইনস্টাগ্রামে কোন নারীদের পোস্টে ভক্তদের লাইক বেশি?

Next Post

টিকটক নিষিদ্ধ করেছে নেপাল

Next Post
নেপালে টিকটক নিষিদ্ধের প্রতিবাদে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকটক নিষিদ্ধ করেছে নেপাল

পয়সা দিলেই নজরুলের গানের সুর বিকৃতি বৈধ হয়ে যায়?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT