চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হোম সিরিজে স্পোর্টিং উইকেট চাচ্ছেন শান্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:52 অপরাহ্ন 11, নভেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
Bangladeshi cricketer speaking at a press conference with sponsor logos background. Channel i News - চ্যানেল আই নিউজ

সেমিফাইনালের স্বপ্ন নিয়ে ভারতে বিশ্বকাপ খেলতে গেলেও হতাশায় শেষ হয়েছে বাংলাদেশের। আসরজুড়েই ছিল টাইগার ব্যাটারদের ব্যর্থতা। কেবল অস্ট্রেলিয়ার বিপক্ষেই তিনশ পার করতে পেরেছে বাংলাদেশ। লো স্কোরিং উইকেটে নিয়মিত খেলে যাওয়া কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। এমনটা মানছেন অবশ্য নাজমুল হোসেন শান্ত নিজেও। এমন ব্যর্থতা এড়াতে স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই বলেই মনে করেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন শান্ত।

স্পোর্টিং উইকেটে খেলার বিকল্প নেই জানিয়ে শান্ত বলেছেন, ‘সবাই তো দেখলাম আমরা কী অবস্থায় আছি। আমরা যত খারাপ ব্যাট করেছি, অত খারাপ দল কিন্তু না। প্রস্তুতি ঠিক ছিল, ফল আসেনি। এটাই আশা করব, আমরা যখন হোয়াইট বল ফরম্যাট খেলার চেষ্টা করব ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি হোক, প্রত্যেকটা উইকেটই যেন ভালো হয় এবং স্পোর্টিং হয়।’

‘তাহলে বোলাররাও বুঝতে পারবে যে ভালো উইকেটে কীভাবে তিনশ রান ডিফেন্ড করতে পারব। আমি আশা করি, ক্রিকেট বোর্ড অবশ্যই এ নিয়ে চিন্তা করেছে। তেমন উইকেটই (সামনে) দেয়া হবে আশা করছি।’

বিশ্বকাপে নয়টি ম্যাচের সাতটিতেই হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলেও একে একে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তানের বিপক্ষে হারে বাংলাদেশ। তারপর শ্রীলঙ্কার সাথে জিতলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে লাল-সবুজের দল।

Tags: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডবাংলাদেশলিড স্পোর্টসশান্ত
Previous Post

ফেনীতে অবরোধের সমর্থনে বিএনপির মশাল মিছিল 

Next Post

দলের দায়িত্ব নিতে প্রস্তুত শান্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার শান্ত সংবাদ সংগ্রহের জন্য সাক্ষাৎকার নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের দায়িত্ব নিতে প্রস্তুত শান্ত

প্রধানমন্ত্রী নরসিংদীতে ১১ প্রকল্প উদ্বোধন করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১১ প্রকল্প উদ্বোধনে নরসিংদীতে প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT