চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটিং অর্ডারে রদবদল নিয়ে যা জানালেন হাথুরু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 18, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ হাথুরুসিংহে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল বাংলাদেশের। পরের দুই ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে কিছুটা ব্যাকফুটে টিম টাইগার্স। এর মধ্যে সাকিব আল হাসানের চোট, টপঅর্ডারের টানা ব্যর্থতা বাড়াচ্ছে দুশ্চিন্তা। আলোচনায় রয়েছে অস্থায়ী ব্যাটিং অর্ডারের বিষয়টিও। ভারতের বিপক্ষে ম্যাচেও ব্যাটিং অর্ডারেও আসতে পারে রদবদল। কোচ চন্ডিকা হাথুরুসিংহে ইঙ্গিত দিয়েছেন সেরকমই।

ওপেনিংয়ে তানজিদ হাসান প্রস্তুতি ম্যাচে ঝলক দেখালেও মূল পর্বে রানের দেখা পাননি। লিটন দাস ইংল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেললেও বাকি দুই ম্যাচে হয়েছেন ব্যর্থ। নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের পজিশন বদলেছে প্রতিটি ম্যাচেই। তবে ভারত ম্যাচের আগে কোচ হাথুরুসিংহে জানালেন ব্যাটিং অর্ডারের এমন রদবদল বাংলাদেশের বিশ্বকাপ পরিকল্পনারই অংশ। ম্যাচের কম্বিনেশন বুঝেই নেয়া হয় সিদ্ধান্ত।

বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হাথুরু বলেছেন, ‘ব্যাটিং অর্ডারটা আমরা আমাদের পরিকল্পনা মোতাবেকই সাজাচ্ছি। আমরা ম্যাচের কম্বিনেশন অনুযায়ী অর্ডার সাজিয়ে থাকি। এই বিষয়ে ছেলেদের সঙ্গে পরিষ্কার আলোচনা হয়েছে, ওরাও অবগত। আমরা কিভাবে খেলতে চাই সেভাবে অনুশীলনও চালিয়েছি। কেউ অভিযোগ করেনি, কখনও সফল হয়েছি আবার কখনও ব্যর্থ। আমরা এই পরিকল্পনাতেই পুরো বিশ্বকাপ খেলব।’

টানা দুই হারে প্রশ্ন উঠেছে দলের অবস্থা নিয়েও। হাথুরুসিংহে অবশ্য মনে করছেন, ব্যাটাররা তাদের সামর্থ্য অনুযায়ী ব্যাটিং করতে পারেনি। ভারত ম্যাচ দিয়ে ব্যাটাররা ছন্দে ফিরবে বলে আশা করছেন টাইগার কোচ।

‘আমার মনে হয় না দলের অবস্থা অগোছালো। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারছি না। আমি জানি ছেলেরা এখন যেমন খেলছে তার চেয়েও ভালো খেলতে চায়। ব্যাটিং ইউনিট নিয়ে আমরা এখনও পুরোপুরি পারফরম্যান্স পাইনি। এখনও পুরো সামর্থ্য প্রমাণ করা হয়নি। আশা করছি, এই ম্যাচ দিয়েই ব্যাটাররা রানে ফিরবে কারণ উইকেটটা ব্যাটারদের পক্ষে কথা বলতে পারে। ছেলেরা তাদের সেরাটা দিয়েই খেলবে।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপুনেবাংলাদেশভারতলিড স্পোটর্সসাকিবহাথুরু
Previous Post

তামিমকে মিস করছেন না টাইগার কোচ

Next Post

রাজধানীতে চলছে লাইফস্টাইল বিষয়ক ধানমন্ডি শপিং কার্নিভাল ২০২৩

Next Post
রাজধানীতে লাইটস্ট্যান্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে চলছে লাইফস্টাইল বিষয়ক ধানমন্ডি শপিং কার্নিভাল ২০২৩

শহীদ শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে শিশু ও পরিবারের অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

নানা আয়োজনে পালিত হয়েছে শহীদ শেখ রাসেলের জন্মদিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT