চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তামিম’ ৫১ করলে জেতে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 19, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ভারত ম্যাচের আগের তিন ম্যাচে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি। রোহিতদের বিপক্ষে দেখা গেল ভিন্ন চিত্র। উদ্বোধনী জুটিতে ৯৩ রান তুলেছে টিম টাইগার্স। ঝড়ো ফিফটি করে ফিরেছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম।

১৫তম ওভারের চতুর্থ বলে কুলদীপ যাদবের শিকার হন তরুণ ওপেনার। ৪৩ বলে ৫১ রান করেছে যান ৫ চার ও ৩ ছক্কায়। তার ক্যারিয়ারের প্রথম ফিফটি। সেটিও বিশ্বমঞ্চে এবং ভারতের বিপক্ষে, যা স্মরণ করিয়ে দিচ্ছে ২০০৭ বিশ্বকাপের কথা, সিনিয়র তামিম তথা তামিম ইকবালের কথা।

পোর্ট অব স্পেনে ২০০৭ বিশ্বকাপে ভারতকে ৫ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে প্রথম ও শেষ জয় হয়ে আছে সেটি। চার ম্যাচের মধ্যে একমাত্র জয় টিম টাইগার্সের। যে ম্যাচে ৫১ রান করে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন সিনিয়র তামিম।

সেদিন টসে জিতে আগে ব্যাট করা ভারতকে ১৯১ রানে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশ। জবাবে নেমে তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অপরাজিত ফিফটিতে জয় তুলে ইতিহাস গড়ে টিম টাইগার্স।

ইতিহাস গড়া ম্যাচে ওপেনার তামিম ৫৩ বলে ৫১ রান করে মুনাফ প্যাটেলের শিকার হন। তামিম ইকবালের ৫৩ বলে ৫১ রানের সেই ইনিংসটিই যেন মনে করিয়ে দিলেন তানজিদ তামিম। যদিও তামিম ইকবালের চেয়ে ১০ বল কম খেলেছেন তানজিদ তামিম।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে ৩ উইকেটে ১১৪ রান। লিটন দাস ৭৫ বলে ৭ চারে ৬৪ ও তাওহীদ হৃদয় ৩ বলে ১ রানে ক্রিজে আছেন।

ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি পাওয়া তানজিদ তামিম ৪৩ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫১ রানের আগ্রাসী ইনিংস খেলে ফিরে গেছেন কুলদ্বীপ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে।

২০তম ওভারের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে জাদেজার শিকার হন নাজমুল হোসেন শান্ত। ১৭ বলে ৮ রান করেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক। ২৫তম ওভারের প্রথম বলে সিরাজের শিকার হন মেহেদী হাসান মিরাজ। ১৩ বলে ৩ রান করে যান তিনি।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডতানজিদতামিমবাংলাদেশভারতলিটনলিড স্পোর্টসশান্ত
Previous Post

মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

Next Post

নিজ বাড়ির সামনে মিললো সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

Next Post
বাংলাদেশের পুলিশ স্টেশনের সামনে সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজ বাড়ির সামনে মিললো সবজি ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

গাজার বিভিন্ন স্থানে আবারও বোমা হামলার পর মৃতদেহ ও আহতদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার বিভিন্ন স্থানে আবারও বোমা হামলা চালিয়েছে ইসরায়েল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT