চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগেই অস্ত্রোপচার করাবেন সাউদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটার সাউদি মাঠে ব্যথা অনুভব করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বুড়ো আঙুলের চোটে পড়েন টিম সাউদি। অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার নিউজিল্যান্ডের এ পেসারের অস্ত্রোপচার করানো হবে। বিশ্বকাপে ৩৪ বর্ষী ক্রিকেটারের খেলা নিয়ে অনিশ্চয়তা জাগলেও তাকে পাওয়া যাবে বলেই বিশ্বাস করছে টিম ম্যানেজমেন্ট।

সাউদির চোট প্রসঙ্গে কিউই কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘আমরা বুঝতে পারছি অস্ত্রোপচার করানোটাই টিমের (সাউদি) জন্য ভালো হবে। তার ডান হাতের বুড়ো আঙুলে কিছু পিন বা স্ক্রু ঢোকানো থাকবে। পদ্ধতিটি অনুসরণ করা হবে যাতে তিনি ব্যথা সহ্য করতে পারেন ও চোট সামলে খেলায় ফিরে আসতে সক্ষম হন।’

ওয়ানডেতে নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী সাউদি। ৩৩.৬০ গড়ে পেয়েছেন ২১৪ উইকেট। কিউই পেসারকে পেতে দল কতটা মরিয়া, স্টেডের কথাতেই সেটি স্পষ্ট।

‘ইংল্যান্ডের বিপক্ষে আমাদের বিশ্বকাপের উদ্বোধনী খেলাটি আহমেদাবাদে ৫ অক্টোবর। ফলে তাকে পাওয়ার জন্য এটাই হবে আমাদের যৌক্তিক লক্ষ্য। টিম স্পষ্টতই আমাদের দলের অত্যন্ত অভিজ্ঞ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। আমরা তাকে এ বিশ্বকাপ অভিযানের অংশ হওয়ার জন্য প্রতিটি সুযোগ দিতে চাই।’

ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড বেশ কিছু চোট সমস্যার সঙ্গে লড়ছে। সাউদির মতো ড্যারিল মিচেলও ইংল্যান্ডের বিপক্ষে একই ম্যাচে মাঠের বাইরে যাওয়ার সময় ড্রেসিং রুমে সবার ভয়ের কারণ হয়েছিলেন। যদিও আঙুলে সামান্য চোট ছিল, যা গুরুতর নয় বলেই মনে হচ্ছে।

ব্ল্যাক ক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন হাঁটুর লিগামেন্টের ইনজুরির কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে আছেন। বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও এখনো তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেননি।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডলিড স্পোর্টসসাউদিস্টেড
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে ‘আগা খান পুরস্কারজয়ী’ স্থাপনায় দেশি-বিদেশি পরিদর্শক

Next Post

চাপের মুখে দলে ফিরল স্পেনের বিশ্বজয়ী খেলোয়াড়রা

Next Post
স্পেনের বিশ্বজয়ী খেলোয়াড়রা দল থেকে ফিরছে, ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চাপের মুখে দলে ফিরল স্পেনের বিশ্বজয়ী খেলোয়াড়রা

বিপিএলে কোচ হিসেবে ডেভ হোয়াটমোরের ছবি, তিনি প্যাডে পোষাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে কোচ হয়ে আসছেন ডেভ হোয়াটমোর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT