চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ম্যাচে উইলিয়ামসনকে পাচ্ছে না নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:12 অপরাহ্ন 29, সেপ্টেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড ক্রিকেটার উইলিয়ামসন অনুপস্থিত, প্রথম ম্যাচে খেলছেন না. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বৃহস্পতিবার ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচে অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাচ্ছে না কিউই দল। হাঁটুর অস্ত্রোপচার থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্রাম দেয়া হবে ৩৩ বর্ষী টপঅর্ডার ব্যাটারকে।

হায়দরাবাদে শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামছে নিউজিল্যান্ড। এ ম্যাচে শুধু একজন বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে খেলবেন উইলিয়ামসন। সোমবার সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের পাশাপাশি তিনি ফিল্ডিংও করতে পারবেন, আশা নিউজিল্যান্ডের।

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড জানিয়েছেন, চোটের পর অস্ত্রোপচারের ধকল কাটিয়ে ম্যাচ ফিটনেস ফিরে পেতে উইলিয়ামসনকে প্রয়োজনীয় সময়টুকু দেয়া হবে।

গত আইপিএলে হাঁটুর চোটে পড়েছিলেন উইলিয়ামসন। শঙ্কা ছিল বিশ্বকাপে খেলা নিয়ে। পাঁচ মাসেরও বেশি সময় মাঠের বাইরে থেকে আসর শুরুর মাসখানেক আগে ফেরেন তিনি। চোট থেকে অনেকটা সেরে ওঠায় তাকে রেখে বিশ্বকাপের দল দেয় কিউই বোর্ড।

নিউজিল্যান্ডের বিশ্বকাপ দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়াং।

Tags: ইংল্যান্ডউইলিয়ামসনওয়ানডে বিশ্বকাপ-২০২৩নিউজিল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

পাকিস্তানে ঈদে মিলাদুন্নবীর মিছিলে আত্মঘাতী বোমা হামলায় অর্ধশতাধিক নিহত

Next Post

ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে

Next Post
রূপপুরে ইউরেনিয়ামের প্রথম চালান পরিবহন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে

প্রকাশ্যে পূজা হেগড়ে বিয়ের পিঁড়িতে বসছেন, আনন্দিত ও উচ্ছ্বসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পিঁড়িতে বসছেন পূজা হেগড়ে, পাত্র কে জানেন?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT