চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্বোধনী ম্যাচের আগে দুঃসংবাদ পেল ইংল্যান্ড-নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 অপরাহ্ন 04, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর কয়েকঘণ্টা পরই গড়াতে চলেছে ওয়ানডে বিশ্বকাপের লড়াই। ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে বৈশ্বিক মহারণ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় আহমেদাবাদে গড়াবে লড়াই। ম্যাচের একদিন আগে নিউজিল্যান্ড-ইংল্যান্ড দুদলকেই হজম করতে হচ্ছে দুঃসংবাদ। চোটের থাবায় প্রথম ম্যাচে নিজেদের অন্যতম সেরা তারকাকে পাচ্ছে না দুদল।

উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ড জার্সিতে দেখা যাবে না অবসর ভেঙে ফিরে আসা বেন স্টোকসকে। নিউজিল্যান্ড পাচ্ছে না বোলিং লাইনআপের অন্যতম তারকা টিম সাউদিকে। বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাদের অধিনায়করা জস বাটলার ও টম ল্যাথাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টোকসের না থাকার বিষয়টি জানিয়েছেন বাটলার, ‘সে (স্টোকস) নিতম্বে সামান্য চোট পেয়েছেন। ফিজিওর সঙ্গে কঠোর পরিশ্রম করছে। আজ ছেলেরা যখন অনুশীলনে আসবে, আমরা আরও জানতে পারব। তবে আমরা সঠিক সিদ্ধান্ত নেবো, যদি সে খেলার উপযুক্ত না হয়, তাহলে ম্যাচের জন্য বিবেচনা করা হবে না। টুর্নামেন্টের শুরু বড় ঝুঁকি নেয়ার জন্য নয়। এটি একটি দীর্ঘ টুর্নামেন্ট হতে যাচ্ছে।’

আঙুলের চোটে ভুগছিলেন নিউজিল্যান্ড পেসার টিম সাউদি। তারপরও বিশ্বকাপ স্কোয়াডে বিবেচনা করা হয় তাকে। প্রথম ম্যাচে পাওয়া যাবে না অভিজ্ঞ পেসারকে।

সংবাদ সম্মেলনে ল্যাথাম বলেছেন, ‘কেন উইলিয়ামসন আগে থেকেই নেই, এখন টিমে সাউদিকেও আমরা পাচ্ছি না। তাকে প্রথম ম্যাচের জন্য নির্বাচন করা হয়নি। অস্ত্রোপচারের পর প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে। সে দ্রুত সেরে উঠছে।’

গতমাসে ইংল্যান্ড সফরে শেষ ওয়ানডেতে ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান সাউদি। স্ক্যান রিপোর্ট থেকে জানা যায়, ৩৪ বছর বয়সী পেসারের আঙুলে চিড় ধরেছে ও নড়ে গেছে। এরপরই তার অস্ত্রোপচার করানো হয়।

এর আগে হাঁটুর ইনজুরির কারণে প্রথম দুই ম্যাচে অধিনায়ক কেন উইলিয়ামসনের না থাকা নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। উইলিয়ামসনের পরিবর্তে প্রথম দুই ম্যাচে কিউইদের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক টম ল্যাথাম।

Tags: ইংল্যান্ডউইলিয়ামসনওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডনিউজিল্যান্ডলাথামলিড স্পোর্টসসাউদি
Previous Post

এসজেওবিএফ’র নতুন নেতৃত্বে ইমরান করিম এবং শেখ শাবাব

Next Post

বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো অংশীদারিত্ব নয় বরং বন্ধুত্বের: প্রণয় ভার্মা

Next Post
প্রণয় ভার্মা বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-ভারত সম্পর্ক কোনো অংশীদারিত্ব নয় বরং বন্ধুত্বের: প্রণয় ভার্মা

বার্সেলোনা ও সিটি ফুটবল খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটি-বার্সা-অ্যাটলেটিকোর জয়, বিধ্বস্ত পিএসজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT