চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারবেন না ব্রেসওয়েল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:42 পূর্বাহ্ন 14, জুন 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ডের ক্রিকেটার ব্রেসওয়েল বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলে হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পাওয়া কেন উইলিয়ামসনের অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ খেলার আশা আগেই শেষ হয়ে গেছে। নিউজিল্যান্ডের জন্য এলো আরেকটি দুঃসংবাদ। অ্যাকিলিসের চোটে পড়ায় বিশ্বকাপে খেলতে পারবেন না মিচেল ব্রেসওয়েল।

টি-টুয়েন্টি ব্লাস্টে ৯ জুন ওরচেস্টারশায়ারের হয়ে ব্যাট করার সময় ব্রেসওয়েলের ডান অ্যাকিলিস ফেটে যায়। অবস্থা গুরুতর হওয়ায় বৃহস্পতিবার যুক্তরাজ্যে তার অস্ত্রোপচার করানো হবে। এরপর শুরু হবে দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া। ছয় থেকে আট মাস মাঠের বাইরে থাকতে হবে।

ব্রেসওয়েলের ইনজুরি প্রসঙ্গে কিউই কোচ গ্যারি স্টেড বলেছেন, ‘মিচেল দারুণ এক টিমম্যান। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ব্ল্যাক ক্যাপসের হয়ে ১৫ মাস চমৎকার ফর্মে কাটিয়েছে। আমরা খেলার তিনটি ক্ষেত্রেই (বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং) তার বিশেষ দক্ষতা দেখেছি।’

‘সে ভারতে হতে চলা বিশ্বকাপে আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে গড়ে উঠছিল। মিচেল স্বাভাবিকভাবেই বেশ হতাশ। তবে চোট খেলার অংশ, এই বাস্তবতা মেনে নিচ্ছে। সে এখন পুনর্বাসনের দিকে মনোনিবেশ করছে।’

৩২ বর্ষী ব্রেসওয়েল নিউজিল্যান্ডের হয়ে আটটি টেস্ট, ১৯ ওয়ানডে এবং ১৬ টি-টুয়েন্টি খেলেছেন। গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৭৮ বলে ১৪০ রানের বিধ্বংসী ইনিংস খেলে নজরে কাড়েন। মিডল-অর্ডারে দ্রুত রান করার দক্ষতা তাকে অপরিহার্য করে তোলে। অফস্পিনেও রাখতে পারেন অবদান।

এবারের মৌসুমে আইপিএলে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরে উইল জ্যাকসের বদলি হিসেবে ৫ ম্যাচ খেলে পান ৬ উইকেট।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩নিউজিল্যান্ডব্রেসওয়েললিড স্পোর্টস
Previous Post

পুলিশের আশ্বাসে মহাসড়কের অবরোধ তুলে নিল জাবি শিক্ষার্থীরা

Next Post

সিরাজগঞ্জে বাড়ির আঙিনা ও পতিত জমিতে বিষমুক্ত পদ্ধতিতে সবজি আবাদ

Next Post
বাড়ির আঙিনা ও পতিত জমিতে বিষমুক্ত সবজি চাষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জে বাড়ির আঙিনা ও পতিত জমিতে বিষমুক্ত পদ্ধতিতে সবজি আবাদ

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর, খুশি ভিটা মাটি হারানো মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়ে খুশি ভিটা মাটি হারানো মানুষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT