চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডি কক ১৭৪, জিততে হিমালয় টপকাতে হবে সাকিবদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 24, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিততে হিমালয় টপকাতে হবে সাকিবদের. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়াদের বিপক্ষে বল হাতে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। নিয়ন্ত্রিত বোলিং করলেও শেষদিকে ঝড় তুলেছে প্রতিপক্ষ। ডি ককের ১৭৪ রান ও ক্লাসেনের ঝড়ো ইনিংসে টাইগারদের সামনে ৩৮৩ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে সাউথ আফ্রিকা।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। টাইগার বোলারদের পিটিয়ে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেটে ৩৮২ রানের বড় সংগ্রহ গড়েছে দলটি।

শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ৩৬ রানে ২ উইকেট তুলে নেয় টাইগার দল। মোস্তাফিজুর রহমানকে দিয়ে বোলিং আক্রমণের সূচনা করেন সাকিব আল হাসান। দ্বিতীয় ওভারে আনেন স্পিনার। মেহেদী হাসান মিরাজ হাতে তুলে নেন বল। ওই ওভারের পঞ্চম বলে স্লিপে সহজ ক্যাচ ফেলেন তানজিদ হাসান তামিম। রানের খাতা খোলার আগেই রেজা হেনড্রিক্স জীবন পান।

পঞ্চম ওভারে ছন্দে থাকা মোস্তাফিজকে সরিয়ে শরিফুল ইসলামকে আক্রমণে আনেন দ্রুত উইকেট পাওয়ার সন্ধানে থাকা সাকিব। প্রথম ওভারে ৭ রান দিয়ে দ্বিতীয় ওভারের প্রথম বলেই সাফল্য পান শরিফুল। হেনড্রিক্সকে বোল্ড করে অদ্ভুত ভঙ্গিতে নেচে উদযাপন করে নজর কাড়েন।

অষ্টম ওভারের প্রথম বলে এক রান করা ডুসেনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে পাঠান মিরাজ। দ্রুত ২ উইকেট হারিয়ে সাউথ আফ্রিকা চাপে পড়ে। হাল ধরেন ডি কক ও মার্করাম। ১৩১ রানের জুটি গড়েন দুজনে। ৩১তম ওভারের চতুর্থ বলে মার্করামকে ফেরান সাকিব। লংঅনে লিটনের হাতে ক্যাচ দেয়ার আগে ৭ চারে ৬৯ বলে ৬০ রান করে যান প্রোটিয়া অধিনায়ক।

৩৫তম ওভারের প্রথম বলে আসরে নিজের তৃতীয় সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক। আগে বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন তারকা ওপেনার। ৬ চার ও ৪ ছক্কায় ১০১ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ডি কক।

পরে হেইনরিখ ক্লাসেনকে নিয়ে ঝড় তোলেন ডি কক। ৪২.৫ ওভারে ফিফটি পূর্ণ করেন ক্লাসেন। ৩৪ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৪ ছক্কা ও একটি চারের মার। ৪৫.১ ওভারে উড়তে থাকা ডি কককে ফেরান হাসান মাহমুদ। ১৫ চার ও ৭ ছক্কায় ১৪০ বলে ১৭৪ রানের ইনিংস খেলে যান প্রোটিয়া ওপেনার।

ডি কক ফেরার পর ডেভিড মিলারকে নিয়ে চার-ছক্কার ফুলঝুরিতে ঝড় তোলেন ক্লাসেন। ৪৯.২ ওভারে ৮ ছক্কা ও ২ চারে ৪৯ বলে ৯০ রান করা ক্লাসেনকে ফেরান হাসান। মার্কো জানসেনকে নিয়ে ইনিংস শেষ করেন ডেভিড মিলার। ৪ ছক্কা ও এক চারে ১৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন মিলার, জানসেন ১ বলে ১ রানে।

বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন হাসান মাহমুদ। শরিফুল ইসলাম, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ একটি করে উইকেট নেন।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ক্লাসেনডি ককবাংলাদেশমিরাজমুম্বাইশরিফুল
Previous Post

দেড় বছর ধরে অনলাইন জুয়া পরিচালনা করছিল নিশাত

Next Post

‘আমরা অনেক বেশি টেস্ট খেলেছি’

Next Post
ইংল্যান্ড ক্রিকেটার বল ফেলে যাচ্ছেন, ক্রিকেট ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা অনেক বেশি টেস্ট খেলেছি’

চ্যানেল আই অনলাইন এর ভিডিও ও মোবাইল অ্যাপের মাধ্যমে জুয়া প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউটিউবার দিয়ে অনলাইন জুয়ার প্রচারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT