চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে বিশ্বকাপ: পাল্টাতে পারে ভারত-পাকিস্তান ম্যাচের সূচি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:02 অপরাহ্ন 26, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন ওয়ানডে বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে। সূচি অনুযায়ী হাইভোল্টেজ ম্যাচটি ১৫ অক্টোবর মাঠে গড়ানোর কথা রয়েছে। ধর্মীয় উৎসবের কারণে সেই সূচিতে আসতে পারে পরিবর্তন।

ম্যাচের দিন ১৫ অক্টোবর হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব নবরাত্রির প্রথমদিন। বিশেষত গুজরাট রাজ্যে রাতব্যাপী গরবা নাচের সঙ্গে নবরাত্রি উদযাপন করা হয়। স্থানীয় পুলিশ বিসিসিআইকে বলেছে, সেদিন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা কঠিন হবে।

দেশটির গণমাধ্যম জানাচ্ছে, ভারত-পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে এনে ১৪ অক্টোবর পুনঃনির্ধারণের কথা বিবেচনা করছে বিসিসিআই। আগে থেকেই অবশ্য সূচি অনুযায়ী ১৪ অক্টোবর রয়েছে দুটি খেলা। চেন্নাইতে দিবারাত্রির ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। দিল্লিতে খেলবে ইংল্যান্ড ও আফগানিস্তান। এতে করে সম্প্রচারকারীদের ম্যাচ সরাসরি দেখানোয় দেখা দিতে পারে জটিলতা।

ভারত-পাকিস্তান ম্যাচের সূচি পরিবর্তন হলে তা সমর্থকদের জন্য দুঃসংবাদ বয়ে আনবে। কারণ ম্যাচটির তারিখ জানার পর অনেকেই ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। অনেকেই হোটেল বুকিং দিয়েছেন, সড়ক, রেল ও আকাশপথের টিকিটও কেটেছেন। ম্যাচের সূচি পরিবর্তন হলে তাদের ভোগান্তিতে পড়তে হবে।

বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমে বলেছেন, আমাদের কাছে থাকা বিকল্পগুলো নিয়ে চিন্তাভাবনা করছি। দ্রুতই একটা সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের নিরাপত্তা সংস্থাগুলো বলেছে, ভারত-পাকিস্তান হাই-প্রোফাইল খেলা দেখার জন্য হাজার হাজার সমর্থক ভ্রমণ করে আহমেদাবাদে পৌঁছাবে। নবরাত্রির কারণে ম্যাচটি সেদিন এড়িয়ে যাওয়া উচিৎ।

আইসিসিকে বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে অবহিত করেছে বিসিসিআই। এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেয়া হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে বিশ্বকাপের ম্যাচগুলো যেসব ভেন্যুতে হবে, সেসব রাজ্য অ্যাসোসিয়েশনগুলোর সঙ্গে ২৭ জুলাই একটি বৈঠক হতে পারে।

Tags: আহমেদাবাদওয়ানডে বিশ্বকাপ ২০২৩পাকিস্তানভারতলিড স্পোর্টস
Previous Post

মিঠুর ‘পাতালঘর’ এ মিমি-ফারিয়ার দ্বৈরথ!

Next Post

চলে গেলেন জনপ্রিয় পাঞ্জাবী গায়ক সুরিন্দর শিন্দা

Next Post
প্রয়াত পাঞ্জাবি গায়ক সুরিন্দর শিন্দার ছবি, তিনি মঞ্চে গান গাইছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন জনপ্রিয় পাঞ্জাবী গায়ক সুরিন্দর শিন্দা

অভিবাসী বিষয়ক আলোচনায় ঋষি সুনাকের ছবি, বাংলাদেশি সংবাদপত্রের জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ অভিবাসী বিষয়ে ঋষি সুনাকের বক্তব্যে আইনজীবীদের ক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT