চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতভাগ ফিট সাকিব, খেলবেন আফগানিস্তানের বিপক্ষে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:45 পূর্বাহ্ন 03, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ব্যাটিং অনুশীলনে, প্রস্তুতি নিচ্ছেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে চোটে পড়েন সাকিব আল হাসান। চোট কতটা গুরুতর এ ব্যাপারে দলের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। এমনকি দুই প্রস্তুতি ম্যাচের কোনোটিতেই ছিলেন না টাইগার অধিনায়ক। বিশ্বকাপের মূলপর্বে বিশ্বসেরা অলরাউন্ডারের ফেরা নিয়ে শঙ্কা দেখা দিলেও নাজমুল হাসান শান্ত জানিয়েছেন, শতভাগ ফিট আছেন ৩৬ বর্ষী সাকিব।

দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে ইংল্যন্ডের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন সাকিবের ডেপুটি শান্ত। টসে এসে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের অধিনায়কের খেলা নিয়ে শঙ্কা দূর করেছেন টপ অর্ডার ব্যাটার। বলেছেন, ‘তিনি শতভাগ ফিট আছেন। প্রথম ম্যাচ থেকেই খেলার জন্য এভেইলেবল।’

ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩৭ ওভারে ৯ উইকেটে ১৮৮ রানের সংগ্রহ পায় টিম টাইগার্স। বৃষ্টি আইনে ইংল্যান্ডের লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রান। লক্ষ্য তাড়ায় নেমে ‘বাজবল’ ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছায় সহজেই। ২৪.১ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ইংলিশবাহিনী।

শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে অবশ্য অধিনায়কের দায়িত্ব পালন করেন মেহেদী হাসান মিরাজ। সেই ম্যাচে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছিল লাল-সবুজের দল।

গৌহাটিতে লঙ্কানদের বিপক্ষে ম্যাচে আনুষ্ঠানিক সম্প্রচারের সময় ধারাভাষ্যকাররা বলেছিলেন, অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন সাকিব। যে কারণে প্রস্তুতি ম্যাচ এড়িয়ে যাচ্ছেন তারকা ক্রিকেটার।

এবার বিশ্বকাপে মূল আসরের প্রথম ম্যাচে ধর্মশালায় আফগানিস্তানের মুখোমুখি হবে সাকিবের দল। শনিবার বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে টাইগাদের বিশ্বকাপ মিশন।

Tags: ওয়ানডে বিশ্বকাপ-২০২৩টিম টাইগার্সবাংলাদেশভারতমিরাজলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

চীন সীমান্তে গোয়েন্দা পোস্ট বসানোর অনুমতি দিয়েছে ভারত সরকার

Next Post

‘আমরা নিজেদেরকে শিরোপাধারী হিসেবে দেখছি না’

Next Post
ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমরা নিজেদেরকে শিরোপাধারী হিসেবে দেখছি না’

স্কুলে শিক্ষার্থীদের লাইন দিয়ে প্রবেশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা পেতে ইউক্রেনে মাটির নীচে স্কুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT