চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্রাবিড়কে বিসিসিআইয়ের কড়া বার্তা, বিশ্বকাপ জিততেই হবে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 17, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচ মাঠে প্রশিক্ষণরত. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ভারতের হেড কোচ রাহুল দ্রাবিড়কে দেয়া হয়েছে কড়া বার্তা। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ সাবেক অধিনায়ককে সাফ জানিয়ে দিয়েছেন, ঘরের মাঠে হতে চলা ওয়ানডে বিশ্বকাপে ভারতকে জিততেই হবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ হারের পর যুক্তরাষ্ট্রের মিয়ামিতে দ্রাবিড়ের সঙ্গে দুঘণ্টার বৈঠক করেন জয় শাহ। অক্টোবর-নভেম্বরে হতে চলা বিশ্বকাপে শিরোপা জয় ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটি টিম ইন্ডিয়ার হেড কোচকে জানিয়ে দেয়া হয়েছে।

দ্রাবিড় যে এখন বেশ চাপের মুখে রয়েছেন, সেটিও বেশ পরিষ্কার। এশিয়া কাপ জিততে না পারলে চাকরি হারানোর ভয় না থাকলেও দ্য ওয়াল খ্যাত সাবেক অধিনায়ক কোহলি-রোহিতদের কোচ হয়ে এখন কঠিন সময় পার করছেন।

রবি শাস্ত্রীর পরিবর্তে ভারতের কোচ হন দ্রাবিড়। দ্বিপাক্ষিক সিরিজে তার অধীনে দল ভালো করলেও বড় টুর্নামেন্টে সাফল্য পাচ্ছে না। দ্রাবিড় কোচ হওয়ার পর ভারত দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হতে ব্যর্থ হয়েছে। গত বছর টি-টুয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের ফাইনালে উঠতে পারেনি। অস্ট্রেলিয়ায় হওয়া গত টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের বড় হারে ব্যাপক সমালোচনার মুখে পড়ে ম্যান ইন ব্লু বাহিনী।

ক্যারিবীয়দের বিপক্ষে সম্প্রতি টি-টুয়েন্টি সিরিজ হারের পাশাপাশি দ্রাবিড়ের দায়িত্ব পালনকালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজও হেরেছে রোহিত শর্মার দল। সাউথ আফ্রিকার মাটিতে হেরেছে টেস্ট ও ওয়ানডে সিরিজ। প্রতিপক্ষের সঙ্গে ঘরের মাঠে ভালো করলেও বিদেশে গিয়ে দলটি সুবিধা করতে পারছে না।

গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ঘন ঘন চোটে পড়ার কারণে শুধুমাত্র রাহুল দ্রাবিড়কে যুক্তিসঙ্গতভাবে দোষারোপ করাও যাচ্ছে না। কিন্তু এশিয়া কাপ এবং বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে দলের ভেতর বাড়ছে অস্থিরতা।

দ্রাবিড় কোচ হয়ে আসার পর অধিনায়কত্বে এসেছে বারবার পরিবর্তন। তিন ফরম্যাটে ৮ জন অধিনায়কের সঙ্গে তাকে কাজ করতে হয়েছে। বারবার অধিনায়ক বদলে পরিস্থিতি হয়েছে আরও খারাপ। চোট এড়াতে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের দেয়া হয় বিশ্রাম। ঘন ঘন স্কোয়াডে এসেছে পরিবর্তন। বিরাট কোহলি ও রোহিত শর্মা সবচেয়ে বেশি বিশ্রাম নেয়া দুই খেলোয়াড়।

বিশেষজ্ঞরা দলের ক্রিকেটারদের খেলার সমালোচনা করেছেন। বিশেষ করে ব্যাটিং লাইনআপের পারফরম্যান্স আতশ কাঁচের নিচে আছে। সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ দলের সাদামাটা পারফরম্যান্সে জয়ের ক্ষুধা ও আকাঙ্ক্ষার অভাব উল্লেখ করে দ্রাবিড়ের কোচিংয়ের প্রতি তীব্র হতাশা প্রকাশ করেছেন।

এশিয়া কাপের জন্য কবে ভারতের দল চূড়ান্ত করা হবে, সে বিষয়ে এখনো তথ্য জানায়নি নির্বাচক কমিটি। লোকেশ রাহুল এবং শ্রেয়াস আয়ার এখনো ম্যাচ খেলার মতো ফিট হননি। হার্দিক পান্ডিয়া, দীপক চাহার, রোহিত শর্মা এবং জাসপ্রিত বুমরাহ প্রায়ই লম্বা সময়ের জন্য চোটে পড়ছেন। সবমিলিয়ে পরিস্থিতি কঠিনই।

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩জয় শাহদ্রাবিড়বিসিসিআইভারতলিড স্পোর্টস
Previous Post

মালয়েশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১০

Next Post

১০ বছর চাঁদা দিলে পাচ্ছেন আজীবন পেনশন সুবিধা!

Next Post
নগদ টাকা হাতে ধরা, বাংলাদেশি টাকা, অর্থ লেনদেনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ বছর চাঁদা দিলে পাচ্ছেন আজীবন পেনশন সুবিধা!

মেসি মিয়ামিতে নতুন শিরোপার পথে এগিয়ে যাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন আসর, নতুন শিরোপার পথ খুলছে মেসি-মিয়ামির?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT