চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ডের জোড়া গোল, ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টারে নরওয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:07 পূর্বাহ্ন 06, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
নরওয়ে ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বল দখল, আক্রমণে নরওয়ের কাছে পেরেই উঠতে পারতেছিল না ব্রাজিল। নাটকীয় প্রথমার্ধের পর দুই দলই একাধিক সুযোগ তৈরি করেছিল, তবে গোলের দেখা মিলছিল না কারোই। তবে আর্লিং হালান্ড দেখালেন তার ঝলক। শেষ বিশ মিনিটে জোড়া গোল করলেন, নরওয়েকে এগিয়ে নিলেন। পরে অবশ্য পেনাল্টি থেক গোল করে কেবল ব্যবধানই কমান নেইমার জুনিয়র। ২-১ গোলে জিতে ব্রাজিলকে বিদায় করে বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে নরওয়ে। শেষ আটে তারা মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ড ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

৩৬ বছর পর কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হল ব্রাজিল। সবশেষ ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনা বিপক্ষে কোয়ার্টারের আগে বিদায় নিয়েছিল তারা। ২০০২ সালে পঞ্চম শিরোপা জেতার পর টানা ছয়টি বিশ্বকাপ খালি হাতেই শেষ করল তারা।

নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় মিনিটে জালের দেখা পায় নরওয়ে। প্যাট্রিক বার্গের দারুণ শট জড়ায় ব্রাজিল জালে। তবে আক্রমণের শুরুতে বল রিসিভ করার সময় অফসাইডে ছিলেন আলেকজান্ডার সরলোথ। তাতে বাতিল হয়ে যায় নরওয়ের গোল।

ম্যাচের দশম মিনিটে ডি বক্সের মধ্যে বল ক্লিয়ার করতে গিয়ে ম্যাথিয়াস কুনহাকে ফাউল করে বসেন ক্রিস্টোফার আয়ে। শুরুতে বাঁশি না বাজালেও, ভিএআর দেখে পেনাল্টি দেন রেফারি। তবে পেনাল্টিতে সুযোগ হাতছাড়া করে লাতিন দেশটি। ১৪তম মিনিটে ব্রুনো গুইমারায়েসের শট নিয়েছিলন, কিছুটা ফাঁকি দিতে চেয়েছিলেন নরওয়ে গোলরক্ষককে। তবে বাম দিকে ঝাঁপিয়ে তার শট ঠেকিয়ে দেন ওরান নাইল্যান্ড।

৪০ মিনিটে পা দিয়ে ভিনিসিয়াস জুনিয়রের শট ঠেকিয়ে দেন নরওয়ে গোলরক্ষক। তাতে আরও একটি সুযোগ হারায় ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে নরওয়ের আক্রমণ ঠেকিয়ে ব্রাজিলকে রক্ষা করেন আলিসন।

বক্সের বাইরে গ্যাব্রিয়েলকে পরাস্ত করে বলের নিয়ন্ত্রণ নেন হালান্ড। বের হয়ে যাওয়া বলটি বক্সের ভেতরে পান মার্টিন অডেগার্ড। জোরালো শট নিলেও দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে তা ঠেকিয়ে দেন আলিসন। তাতে বেঁচে যায় ব্রাজিল। শেষ অবধি গোলশূন্য সমতাতে শেষ হয়েছে প্রথমার্ধের লড়াই।

বিরতির পরও বল দখলে আধিপত্য দেখায় নরওয়ে। ৫৮ মিনিটে এন্ড্রিককে নামান আনচেলত্তি। মাঠে নেমেই গোলের সুযোগ পেয়েছিলেন। ৬০ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ পাসে বল পেয়ে টেনে নিয়ে ডিবক্সে নরওয়ে গোলরক্ষককে একা পেয়েও জালে জড়াতে ব্যর্থ হন। ৬২ মিনিটে রায়ান দুর্দান্ত শট ঠেকিয়ে দেন নাইল্যান্ড।

৬৭ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পরিবর্তে নেইমার জুনিয়রকে নামালেন কোচ কার্লো আনচেলত্তি। নেইমার নামার পর আক্রমণের ধার কিছুটা বাড়ে ব্রাজিলের। তবে বড় সুযোগ তৈরি করতে পারেনি।

ম্যাচের ৭৯ মিনিটে এগিয়ে যায় নরওয়ে। হালান্ডকে উদ্দেশ্য করে বাম পাশ থেকে চমৎকার ক্রস দেন আন্দ্রেয়াস শেল্ডারাপ ব্রাজিলের তিন ডিফেন্ডার মাঝে লাফিয়ে উঠে দারুণ হেডে বল জালে জড়ান আর্লিং হালান্ড।

৮৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নরওয়ে তারকা। শেল্ডারাপের পাসে ডি বক্সের একটু বাইরে ফাঁকায় বল পেয়ে যান হলান্ড। বাম পায়ের জোরাল শটে বল জালে পাঠান। ২-০তে এগিয়ে যায় নরওয়ে। চলতি বিশ্বকাপে হালান্ডের সপ্তম গোল এটি। তাতে ভাগ বসালেন লিওনেল মেসি ও কাইলিয়ান এমবাপের সঙ্গে সর্বোচ্চ গোলের তালিকায়।

যোগকরা সময়ে ডি বক্সে ফাউলের শিকার হন কাসেমিরো। ম্যাচের একদম শেষ সময়ে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে কোনো ভুল করলেন না নেইমার। ১ গোল শোধ করেন। শেষ অবধি ২-১ ব্যবধানে হেরে বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের।

Tags: আনচেলত্তিওডেগার্ডনরওয়েনেইমারফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিলভিনিসিয়াসরাউন্ড অব-১৬লিড স্পোর্টসসেমিলিড ২০২৬হালান্ড
Previous Post

নরওয়ের গোলবাতিল-ব্রাজিলের পেনাল্টি মিস, প্রথমার্ধে গোলশূন্য সমতা

Next Post

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

Next Post
এন্ড্রু কিশোরের ছবি, তার স্মৃতি ও জনপ্রিয়তা. Channel i News - চ্যানেল আই নিউজ

এন্ড্রু কিশোরকে হারানোর ছয় বছর

নেইমার ফুটবল মাঠে, ব্রাজিল জার্সি পরা, চোখে আবেগ. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT