জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী বলেন, দেশে জ্বালানি তেলের যথেষ্ট মজুদ আছে। অকটেন পেট্রোল আগামী দুই মাসে সমস্যা হবে না। ডিজেল মে মাস পর্যন্ত সমস্যা নেই।
বুধবার ১৫ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ইস্টার্ন রিফাইনারির দুটি ইউনিট বন্ধ। এই দুটি ইউনিট তলানী মজুদ দিয়ে চালু রাখার চেষ্টা চলছে।









