চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আইনজীবী’ হয়ে ওটিটিতে আসছেন ‘ওসি হারুন’!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:48 অপরাহ্ন 12, ডিসেম্বর 2023
in বিনোদন
A A
ওসি হারুন আদালতে বক্তব্য দিচ্ছেন, বিচারক ও আইনজীবীরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হতে চলেছে ২০২৩ সাল। এরমধ্যেই জানা গেল, নতুন সিরিজ নিয়ে আসছেন দেশের তারকা অভিনেতা মোশাররফ করিম। নাম ‘মোবাররকনামা’। নির্মাণ করেছেন ‘সাপলুডু’ খ্যাত গোলাম সোহরাব দোদুল।

চলতি বছরের এপ্রিলে দর্শকনন্দিত সিরিজ ‘মহানগর’ এর দ্বিতীয় কিস্তিতে বাজিমাত করেন মোশাররফ। আশফাক নিপুন নির্মিত এই সিরিজে ওসি হারুন চরিত্রে নিজেকে যেন পুরোপুরি মেলে ধরেছেন অভিনেতা! জনসম্মুখে তাকে দেখলে কেউ কেউ এখন ‘ওসি হারুন’ নামেও ডাকতে শুরু করেন! এমন বাস্তবতায় বছর শেষে নতুন সিরিজ নিয়ে আসছেন এই তারকা।

ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইয়ে ২১ ডিসেম্বর থেকে স্ট্রিমিং হবে ‘মোবারকনামা’। এরইমধ্যে এলো সিরিজটির ট্রেলার। যা প্রকাশের পর পাচ্ছে প্রশংসা। ২ মিনিট ২০ সেকেন্ডের ট্রেলারে আইনজীবী মোশাররফ করিমকে দেখা গেছে!

একসময়ের সফল আইনজীবী মোবারক অনিচ্ছাকৃত একটি ভুলের জন্য পেশা থেকে অবসর নেন। কিন্তু কিছু দিন পর হঠাৎ এক ঘটনায় তার ভাবনা বদলে যায়। ওই ঘটনায় মোবারক এতোটাই প্রভাবিত হন যে, মামলাটিতে পরাজয় নিশ্চিত জেনেই আদালতে ফিরে আসে।

চরিত্রটি নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন মোশাররফ নিজেও। বলেছেন, ‘এখন পর্যন্ত আমার অভিনীত প্রিয় চরিত্রগুলোর মধ্যে মোবারক অন্যতম। দর্শক সাধারণত আমাকে যেভাবে দেখে অভ্যস্ত, তার চেয়ে খুব আলাদা একটি চরিত্র এটি।’

বেশ ক’মাস ধরেই ‘মোবারকনামা’র কনসেপ্ট নিয়ে কাজ করছেন দোদুল। সিরিজটি নিয়ে তিনিও বেশ রোমাঞ্চিত। দর্শক কীভাবে ‘মোবারকনামা’ গ্রহণ করে তা দেখার অপেক্ষায় আছেন নির্মাতাও।

সিরিজে কেন্দ্রীয় চরিত্রে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন শবনম ফারিয়া, নওরিন হাসান খান জেনি, শাহনাজ সুমি, সৈয়দ জামান শাওন, সামিয়া অথৈ, অ্যাঞ্জেল নূর, শেখ উজ্জ্বল হোসেন, শিল্পী সরকার অপু, সমু চৌধুরী, নুজহাত ইসলাম ফিমা আরও প্রমুখ।

Tags: অ্যাঞ্জেল নূরওটিটিগোলাম সোহরাব দোদুলনওরিন হাসান খান জেনিমোবারকনামামোশাররফ করিমলিড বিনোদনশবনম ফারিয়াশাহনাজ সুমিশিল্পী সরকার অপুশেখ উজ্জ্বল হোসেনসমু চৌধুরীসামিয়া অথৈসিনেমাসিরিজসৈয়দ জামান শাওনহইচই
Previous Post

শীতে খুশকি থেকে মুক্তির উপায়

Next Post

আমি বলতে চাই না দেখাতে চাই: শাকিব খান

Next Post
শাকিব খান ও অন্যান্য ব্যক্তির উপস্থিতি, বাংলাদেশি বিনোদন জগতের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি বলতে চাই না দেখাতে চাই: শাকিব খান

বয়সী পুরুষ ব্যক্তি হাসিমুখে, হাতের আঙুলে শান্তির চিহ্ন দেখাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যিকারের সুপারস্টার, পেছনে সংগ্রামের অতীত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT