চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে হত্যা করে কি বিএনপির এক দফা বাস্তবায়ন, প্রশ্ন কাদেরের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 24, মে 2023
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের একজন নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে বড় ছবি দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে হত্যা করে বিএনপি এক দফা বাস্তবায়ন করতে চায় কিনা, সে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসও ভালোভাবে নেননি। কিন্তু বিএনপির কোন দায়িত্বশীল নেতা এ পর্যন্ত কোন ব্যবস্থা নেননি।

তিনি বুধবার সকালে রাজধানীর সড়ক ভবনে বারৈয়ারহাট রামগড় সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে বিএনপি নেতাদের প্রতি এ প্রশ্ন রাখেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির একজন যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন- এটি মুখ ফসকে বলেছে। যিনি শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছেন তিনি বিএনপির কোন সাধারণ কর্মী নন। জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা। তিনি যা বলেছেন সেটা বিএনপিরই কথা। ২৭ দফা, ১০ দফা নয়, এক দফায় এসেছে তারা। তাহলে কি ধরে নিবো – শেখ হাসিনাকে হত্যা করে তারা এক দফা বাস্তবায়ন করতে চায়। এ ব্যাপারে বিএনপি কী বলে সেটা শুনতে চাই। শেখ হাসিনারকে হত্যায় বিএনপির মৌন সম্মতি আছে। এটা স্লিপ অফ টাং নয়।’

তিনি আরও বলেন, আগামী নির্বাচন পর্যন্ত সতর্ক থাকতে হবে। যারা নির্বাচন প্রতিরোধ করতে আসবে তাদের প্রতিরোধ করা হবে।

এ সময় গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের উপর আস্থা নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন হওয়ার পর সমালোচনা করেন তারা কিভাবে নির্বাচন করছে। বিএনপি দলীয় পরিচয় গোপন করে সব সিটি নির্বাচনে প্রার্থী দিয়েছে।

গতকাল ঢাকায় বিারটিসির গাড়িতে আগুন ও পুলিশের উপর হামলা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি নৈরাজ্য করবে, সন্ত্রাস করবে এটা তাদের পুরনো স্বভাব। উদ্ভূত পরিস্থিতি বলে দিবে কোন পরিস্থিতিতে কীভাবে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে। আর রাজনীতির একটা ভাষা আছে। রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করব। আমরা সহিংসতায় যাব না।

এর আগে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বারৈয়ারহাট রামগড় সড়কের প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রনয় ভার্মা, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

Tags: আওয়ামী লীগওবায়দুল কাদেরশেখ হাসিনা
Previous Post

শেখ তাপসের বক্তব্য প্রধান বিচারপতির নজরে আনলেন ব্যারিস্টার আমীর

Next Post

দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত শিলা বৃষ্টির সম্ভাবনা

Next Post
শহরের রাস্তা বৃষ্টির মধ্যে, ঝরঝর বৃষ্টি ও জল জমে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত শিলা বৃষ্টির সম্ভাবনা

বিএনপি নেতা চাঁদ জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, সমর্থকরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে বিএনপি নেতা চাঁদের বিরুদ্ধে মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT