চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা ছাড়া কেউ দলের জন্য অপরিহার্য নন: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 22, ডিসেম্বর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া দলের জন্য কেউ অপরিহার্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘শুধুমাত্র আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের জন্য অপরিহার্য। তাকে সমর্থন করবে না এমন কেউ নাই। সাধারণ সম্পাদক পদে অন্তত ১০ জন প্রার্থী আছেন, যারা সাধারণ সম্পাদক হওয়ার যোগ্যতা রাখেন। কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে নেত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটবে।’

ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার রাজধানীরর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের ভেন্যু পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

সম্মেলনে কমিটিতে বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পরবর্তী কাউন্সিলে হয়তো বড় ধরনের রদবদল হবে। আপাতত বড় ধরনের পরিবর্তনের ব্যাপারে ভাবছি না। তবে কাউন্সিলরদের অভিমতের উপর সব নির্ভর করবে। আমি আগাম কিছু বলতে চাই না।

তিনি বলেন, আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় এর সহযোগিতায় ডিজিটাল বাংলাদেশ করেছি। এখন লক্ষ্য ‘স্মার্ট বাংলাদেশ’। আমরা ২০৪২ সালের উন্নত বাংলাদেশ গড়তে এগিয়ে যাবো। বৈশ্বিক সংকটের কারণে এবারের সম্মেলন চ্যালেঞ্জিং। সংকটকে সম্ভাবনায় রূপ দিতে এ সম্মেলনে স্মরণকালের সর্ববৃহৎ সুশৃঙ্খল উপস্থিতি নিশ্চিত করবো। এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

কাদের বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছি। সে লক্ষে কাজ করে যাবো। মূল লক্ষ্য শেখ হাসিনার নেতৃত্ব উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ। সুশৃঙ্খল ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়র তুলবো। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আগামী সরকার পরিচালনার জন্য প্রস্তুত আওয়ামী লীগ। এ সময় নিবন্ধিত সব দলকে কাউন্সিলে দাওয়াত দেওয়া হবে বলেও জানান কাদের।

পরিদর্শনকালে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম উপস্থিত ছিলেন।

Tags: ওবায়দুল কাদের
Previous Post

মেট্রোরেল উদ্বোধন উপলক্ষ্যে পুলিশের ৭ নির্দেশনা

Next Post

গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরও সহজ করতে এলো ই-সিম

Next Post
নতুন ই-সিমের উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রা আরও সহজ করতে এলো ই-সিম

সাঁতারুদের সমুদ্রের মধ্যে প্রশিক্ষণরত ছবি, সবাই হেলমেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলা চ্যানেল পাড়ি দিলেন এক নারীসহ ৩১ সাঁতারু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT