চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোস্ট ঘিরে জল্পনা, রাজনীতি ছাড়ছেন নুসরাত?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:18 অপরাহ্ন 09, ফেব্রুয়ারি 2024
in বিনোদন
A A
নুসরাতের ছবি, তিনি হাসছেন এবং প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তৃণমূলের অন্যতম তারকা চমক ছিলেন পশ্চিমবঙ্গের চিত্রনায়িকা ও সাংসদ  নুসরাত জাহান। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে সাংসদ হন তিনি। ৫ বছর ঘুরে এবছর আবারো হবে লোকসভা নির্বাচন। তার আগে সংসদের শেষ দিনে একটি বিশেষ পোস্ট করলেন নুসরাত জাহান।

জানালেন তিনি কৃতজ্ঞ ঈশ্বর এবং দিদি অর্থাৎ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।

অভিনয়ের পাশপাশি এতদিন দক্ষ হাতে রাজনীতিও সামলেছেন নুসরাত। এবারের লোকসভা নির্বাচনের আগেই সংসদের শেষ দিনে তাকে একটি বিশেষ পোস্ট করতে দেখা যায়। অভিনেত্রী সাংসদের পোস্ট করা এই ভিডিওতে তাকে বাংলার মানুষের হয়ে কথা বলতে শোনা যায়।

যেখানে তিনি এদিন ১০০ দিনের মনরেগা স্কিমের আওতায় কাজ করা কর্মীদের বকেয়া টাকা নিয়েও কথা বলেন। সেই মুহূর্তের ক্লিপ পোস্ট করে এদিন একটি আবেগঘন বার্তাও লেখেন নুসরাত।

তিনি এদিন ক্যাপশনে লেখেন, ‘সংসদে আমার শেষ দিন। ঈশ্বর এবং আমাদের সম্মানীয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ বাংলার মানুষের জন্য, তাদের হয়ে কথা বলতে সুযোগ পাওয়ার জন্য। বিশেষ করে বসিরহাট নির্বাচনী এলাকার মানুষের হয়ে কথা বলতে পারার জন্য। সবাইকে ধন্যবাদ ভালোবাসা এবং সমর্থন দেওয়ার জন্য।

অনেকেই নুসরাতের এই পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে তাকে জিজ্ঞেস করেন, তিনি কি তবে আর ভোটে দাঁড়াচ্ছেন না? নাকি টিকিট পাচ্ছেন না? যদিও এই উত্তরগুলো এখনই পাওয়া যায়নি। তবে আগামীতে সেই বিষয়টা স্পষ্ট হবে যে তিনি রাজনীতি থেকে সরে এলেন কিনা।

বর্তমানে নুসরাত তার অভিনয় ও প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত। এখন তাতে মন দেওয়ার জন্য রাজনীতি থেকে সরছেন কিনা সেটা সময়ই বলবে।- হিন্দুস্থান টাইমস বাংলা

Tags: অভিনয়নুসরাত জাহানরাজনীতি
Previous Post

খুলনায় বোরোর ফলন বিপর্যয়ের আশঙ্কা

Next Post

অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন নেসের

Next Post
অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরেছেন নেসের, উদযাপন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার টেস্ট দলে ফিরলেন নেসের

একজন তরুণ নারী ও একজন বৃদ্ধা মহিলার ছবি, বাংলাদেশি সংস্কৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মা হারালেন অভিনেত্রী শেহতাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT