চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যতবার জন্মাবো নুসরাত ফারিয়া হয়েই জন্মাতে চাই: ফারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 অপরাহ্ন 09, মার্চ 2023
in বিনোদন
A A
সুন্দর তরুণী হাসিমুখে, পিঙ্ক পোশাক পরা, বাংলার সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

ভীষণ ব্যস্ততায় ডুবে আছেন নুসরাত ফারিয়া। ঢাকা টু কলকাতা ছোটাছুটির মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদান অনুষ্ঠানে উপস্থাপনা করছেন। সঙ্গে আছেন নায়ক ফেরদৌস।

ফারিয়া জানালেন, এর আগে গত একমাসে পাঁচটি গানের শুটিং করেছেন। বাংলাদেশে অনম বিশ্বাসের পরিচালনায় ‘ফুটবল ৭১’ সিনেমার শুটিং করেছেন। ছবিটির ডাবিং বাকি। কলকাতায় ‘বিবাহ অভিযান ২’ ছবির শুটিং করেছেন।

এর মধ্যে রাজ চক্রবর্তীর বহুল প্রশংসিত ‘প্রলয়’ ছবির সিক্যুয়ালে ‘আবার প্রলয়’ ছবিতে কেমিও দিয়েছেন ফারিয়া। একটি গানেও তিনি অতিথি হয়েছেন। ফারিয়া বলেন, এই ব্যস্ততায় আমি অনেক হ্যাপি।

‘আবার প্রলয়’ ছবিতে প্রায় ছয় শতাধিক আর্টিস্ট নিয়ে ধামাকা আইটেম গানের শুটিং করেছেন ফারিয়া। জানিয়েছেন, এই গানটির শিরোনাম ‘খেলা হবে’।

গানটি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, লার্জার স্কেলে শুটিং করা। কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব। আমার বিশ্বাস, ‘খেলা হবে’ গানটি দুই বাংলার মানুষ পছন্দ করবেন।

২০২০ সালের ২১ মার্চ পারিবারিকভাবে ব্যবসায়ী রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল হয় নুসরাত ফারিয়ার। ওই বছরেরই ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। জানিয়েছিলেন, তাদের দীর্ঘদিনের পরিচয় ও প্রেম। কিন্তু সেই বিয়ে ভেঙে গেছে। ফারিয়া কদিন আগে বিষয়টি নিজেই সোশ্যাল হ্যান্ডলে স্পষ্ট করেছেন।

কী এমন হলো যে ভাগদান ভাঙল? ফারিয়া বলেন, আসলে আমি আমার ফ্যানদের বিষয়টি জানিয়েছি। আমার জানানো উচিত ছিল তাই জানিয়েছি। এটাই যথেষ্ট। এখন আমি অনেক ভালো আছি। এত ভালো আছি যে আমাকে যদি কেউ বলে নুসরাত ফারিয়া হতে চাও নাকি অন্যকিছু হতে চাও? আমি বলবো, যতবার জন্মাবো এই নুসরাত ফারিয়া হয়েই জন্মাতে চাই। আমি যে এখন ভালো আছি এতটুকুই উত্তরে নিশ্চয়ই স্পষ্ট।

Tags: কলকাতানুসরাতনুসরাত ফারিয়াফারিয়াফুটবল ৭১লিড বিনোদনসিনেমা
Previous Post

ভূমিকম্পের সময় কেন্দ্রস্থলেই ছিলাম

Next Post

ডাচ্-বাংলা ব্যাংকের ৯ কোটি টাকা উদ্ধার, আটক ৭

Next Post
নেক্সাসপে ব্যাংকিং এজেন্ট শাখার সামনে দৃশ্য, ব্যাংকিং সেবা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাচ্-বাংলা ব্যাংকের ৯ কোটি টাকা উদ্ধার, আটক ৭

মনিপুর উচ্চ বিদ্যালয়ে অচলাবস্থা নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

মনিপুর উচ্চ বিদ্যালয়ে অচলাবস্থা, উদ্বিগ্ন শিক্ষার্থী অভিবাবকরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT